UPSC Recruitment: লিখিত পরীক্ষা ছাড়াই ইউপিএসসি-তে নিয়োগ, শূন্যপদ কত? কীভাবে করবেন আবেদন?
Know the eligibility, salary, and how to apply before July 3, 2025.
Truth Of Bengal: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। লিখিত পরীক্ষা ছাড়াই ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)-র মাধ্যমে বিভিন্ন শূন্যপদে নিয়োগ করা হবে (UPSC Recruitment)। অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। ৩ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে।
[আরও পড়ুন: Mental Health: কীভাবে সামলাবে মানসিক চাপ? GEN Z-র জন্য দিল্লি বিশ্ববিদ্যালয়ে নয়া কোর্স]
চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, অ্যাসিসট্যান্ট এডিটর, অ্যাসিসট্যান্ট কেমিস্ট, অ্যাসিসট্যান্ট প্রফেসর, স্পেশালিষ্ট গ্রেড অফিসার, মেডিক্যাল অফিসার, লিগাল অ্যাডভাইসর, আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার সায়েন্টিস্ট পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ৪৬২টি। আলাদা আলাদা পদের জন্য আলাদা আলাদা শূন্যপদ। চাকরিপ্রার্থীদের কমপক্ষে স্নাতক হতে হবে। বয়স হতে হবে ৩০-৪৫ বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত আসনের চাকরিপ্রার্থীদের বয়সে ছাড় মিলবে। মাসে বেতন মিলবে ৪৪,৯০০-১,৭৭,৫০০ টাকার মধ্যে (UPSC Recruitment)।
কীভাবে করবেন আবেদন? কীভাবে নিয়োগ করা হবে?
৩ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে ইউপিএসসির অফিশিয়াল ওয়েবসাইট মারফত। রেজিষ্ট্রেশন করতে হবে। নির্দিষ্ট ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করুন। প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। জেনারেল ক্যাটাগরি/ওবিসি/আর্থিক ভাবে দুর্বল চাকরিপ্রার্থীদের জন্য বয়সে ২৫ টাকা করে আবেদনমূল্য লাগবে। বাকি চাকরিপ্রার্থীদের জন্য কোনো রকম আবেদনমূল্য লাগবে না (UPSC Recruitment)।
FB POST: https://www.facebook.com/share/v/18QZFudk9S/
কোন রকম লিখিত পরীক্ষা হবে না। চাকরিপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও পূর্ব অভিজ্ঞতার নিরিখে বাছাই করা হবে। ইন্টারভিউ, নথিপত্র যাচাই ও শারীরিক পরীক্ষার মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের চূড়ান্ত বাছাই করা হবে।






