রাজ্যের খবর

Damodar River: দামোদর নদীর জলের তলায় ১০- ১৫ টি লরি, আর্থিক ক্ষতির সম্ভাবনা ব্যবসায়ীদের

গত তিনদিন ধরে এই বৃষ্টি আর এই বৃষ্টিতে যেমন বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে জল জমে রয়েছে তার পাশাপাশি দামোদর নদীর জল ছাড়তেই প্রায় লরি গুলো জলের তলায় তলিয়ে যায়

Truth of Bengal: পূর্ব বর্ধমান জেলায় দামোদর নদীতে (Damodar River) প্রায় ১০ থেকে ১৫ টা লরি । চিন্তার ভাঁজ লরির মালিকদের। বৃষ্টি হলে সমস্ত লরি জলের তলায় তলিয়ে যাবে এমনই আশঙ্কা রয়েছে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলায় গলসি গো গ্রাম পঞ্চায়েত সোনা গ্রামে । গত তিনদিন ধরে এই বৃষ্টি আর এই বৃষ্টিতে যেমন বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে জল জমে রয়েছে তার পাশাপাশি দামোদর নদীর জল ছাড়তেই প্রায় লরি গুলো জলের তলায় তলিয়ে যায়। আরেকটু জল ছাড়লেই সমস্ত লরি তলিয়ে চলে যাবে বলে অনুমান করা হচ্ছে, চিন্তার ভাঁজ গাড়ির মালিকদের ।

[আরও পড়ুনঃ UPSC Recruitment: লিখিত পরীক্ষা ছাড়াই ইউপিএসসি-তে নিয়োগ, শূন্যপদ কত? কীভাবে করবেন আবেদন?]

লরির মালিকদের না হলে কোটি কোটি টাকার সম্পত্তি এইভাবে জলে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রায় ১০ থেকে ১৫ টি লরি এই মুহূর্তে দামোদর নদীর জলে। বর্ধমানে বেশ কিছু জায়গা থেকে দামোদর নদীর (Damodar River) ধারে বালি তোলা হয়। আর এই বালি তোলার সময় রাতের বেলায় জল ছেড়ে দেওয়ার কারণে দামোদর নদীতে থাকায় সেই সমস্ত বালির লরি জলের নিচে, দামোদর নদীর ধারে গ্রামবাসীদের ভিড় এই দৃশ্য দেখতে।

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

জলের নিচে তলিয়ে যাওয়া বড় বড় লরি দশ চাকা থেকে শুরু করে ছয় চাকার লরি। বর্ধমানে বেশ কিছু জায়গা থেকে দামোদর নদীর ধারে বালি তোলা হয়। আর এই বালি তোলার সময় রাতের বেলায় জল ছেড়ে দেবার কারণে দামোদর নদীতে থাকায় সেই সমস্ত বালির লরি জলের নিচে চলে যায়।

Related Articles