দেশস্বাস্থ্য

Mental Health: কীভাবে সামলাবে মানসিক চাপ? GEN Z-র জন্য দিল্লি বিশ্ববিদ্যালয়ে নয়া কোর্স

কীভাবে সামলাবে মানসিক চাপ? GEN Z-র জন্য দিল্লি বিশ্ববিদ্যালয়ে নয়া কোর্স

Truth Of Bengal: ব্যক্তিগত সম্পর্ক হোক কিংবা চাকরি জীবন, সব জায়গায় পার্ফেক্ট হওয়াটাই যেন একমাত্র মাপকাঠি (Mental Health)। নিজের মতো বা আলাদা হয়ে চললেই সমাজের নিয়মে তুমি পিছিয়ে পড়বে। তোমার ওপর নেমে আসবে সমাজের রক্তচক্ষু। তুমি কিছু পারো না, তুমি ব্যর্থ হবে। এসব কথা নাগাড়ে শুনে যেতে হবে। এই সমস্যায় সবচেয়ে বেশি আক্রান্ত জেন Z।

[আরও পড়ুন: Shootout: তেজস্বী যাদবের বাংলোর সামনে শ্যুটআউট! যুবককে লক্ষ্য করে চলল গুলি]

সোশ্যাল মিডিয়ায় যুগে বড়ো হয়ে ওঠা জেন Z এর সামনে সব সময়ই অনেক বড়ো মানসিক চাপ হাজির। তারা জানে না আদর্শ সম্মানজনক নিরাপদ ব্যক্তিগত সম্পর্ক কেমন হওয়া উচিত। এক মিনিটের মধ্যে সামাজিক মাধ্যমে নিজের ব্যক্তিগত প্রেমের সম্পর্ককে ‘আদর্শ’ বলে তুলে ধরাই যেন টার্গেট। এছাড়াও নিজেকে নিয়ে হোক কিংবা সমাজের চোখে, ভার্চুয়াল জগতে হোক কিংবা ব্যক্তিগত বা চাকরি জীবনে সব সময় পার্ফেক্ট হওয়া জরুরি। নিরন্তর মানসিক উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিয়ে যেতে হয় জেন Zকে। খাঁচায় বন্দি পাখির মতো ডানা ঝাপটিয়ে মরে তারা (Mental Health)।

সাম্প্রতিক সময় ভারতে নারীদের ওপর অপরাধ বাড়ছে। অনেক সময় প্রেমিক বা স্বামীর হাতে মরতে হচ্ছে কমবয়সি মহিলাদের আবার অনেক সময় প্রেমিকের সঙ্গে চক্রান্ত করে স্বামীকে হত্যা করছে স্ত্রী নিজেই। ভালবাসার মুখোশের আড়ালে ঘৃণ্য অপরাধ বাড়ছে (Mental Health)। এই পরিস্থিতিতে জেন Z-র কথা ভেবে নয়া অভিনব কোর্স আনল দিল্লি বিশ্ববিদ্যালয়। কোর্সের নাম ‘Negotiating Intimate Relationships’। ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে চালু নয়া কোর্স। যে কোন শাখায় যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করলেই দিল্লি বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের এই কোর্স করা যাবে। লেকচার থাকবে, প্রতি সপ্তাহে ইন্টারঅ্যাক্টিভ সেশন থাকবে। পড়ুয়াদের শেখানো হবে কীভাবে বন্ধুত্ব প্রেমের সম্পর্কে বদলায়। সম্পর্কে কোথায় সীমারেখা টানা উচিত, টক্সিক সম্পর্ক কেমন? সুস্থ সম্পর্ক কেমন হওয়া উচিত?

Related Articles