SBI Recruitment: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ৩ হাজারের বেশি শূন্যপদে প্রোবেশনারি ও সার্কেল বেসড অফিসার পদে নিয়োগ, কীভাবে করবেন আবেদন
সবিআইয়ের অফিশিয়াল ওয়েবসাইট (https://www.sbi.co.in) মারফত ১৪ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে।
Truth of Bengal: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। দেশের সর্বোচ্চ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই প্রোবেশনারি অফিসার পদে নিয়োগ করবে। মোট শূন্যপদ ৫৪১। দেশের বিভিন্ন জায়গায় কাজের সুযোগ মিলবে। অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে। এসবিআইয়ের অফিশিয়াল ওয়েবসাইট (https://www.sbi.co.in) মারফত ১৪ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে। চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। ইন্টিগ্রেটেড ডুয়াল ডিগ্রি থাকতে হবে। স্নাতক স্তরের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীরাও আবেদন করতে হবে। বয়স হতে হবে ২১-৩০ বছরের মধ্যে (SBI Recruitment)।
কীভাবে করবেন আবেদন
প্রিলিমিনারি পরীক্ষা, মেইনস পরীক্ষা ও সাইকোমেট্রি টেস্ট, গ্রুপ এক্সারসাইজ ও ইন্টারভিউ মারফত যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে। ২ বছরের প্রোবেশন পিরিয়ডে থাকবেন। এরপর জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড-১ স্কেলে উন্নীত করা হবে। মাসে বেতন মিলবে ৪৮,৪৮০-৮৫,৯২০ টাকার মধ্যে। তপশিলি জাতি ও উপজাতি আর শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের কোনো আবেদনমূল্য লাগবে না। জেনারেল ক্যাটাগরি, ওবিসি আর আর্থিক ভাবে দুর্বল চাকরিপ্রার্থীদের ৭৫০ টাকা আবেদনমূল্য লাগবে (SBI Recruitment)।
আরও পড়ুনঃ Shefali Jariwala: প্রয়াত হয়েছেন শেফালি জাড়িওয়ালা, এবার অভিনেত্রীর বাড়িতে ফরেনসিক টিম
এছাড়াও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেশ জুড়ে ২৬০০ শূন্যপদে সার্কেল বেসড অফিসার পদে নিয়োগ করবে। পশ্চিমবঙ্গে মোট শূন্যপদ ১৫০। ৩০ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে (https://bank.sbi/web/careers/current-openings) মারফত। তপশিলি জাতি ও উপজাতি আর শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের কোনো আবেদনমূল্য লাগবে না। জেনারেল ক্যাটাগরি, ওবিসি আর আর্থিক ভাবে দুর্বল চাকরিপ্রার্থীদের ৭৫০ টাকা আবেদনমূল্য লাগবে।
চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। যে কোনো পেশাগত ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে। বয়স হতে হবে ২১-৩০ বছরের মধ্যে। সংরক্ষিত আসনের চাকরিপ্রার্থীদের বয়সে ছাড় মিলবে। মাসে বেতন শুরু ৪৮,৪৮০ টাকা থেকে (SBI Recruitment)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
কীভাবে প্রার্থী বাছাই করা হবে
প্রথমে অনলাইনে লিখিত পরীক্ষা হবে। প্রথমে অবজেক্টিভ প্রশ্ন থাকবে। তারপর বড়ো বিশ্লেষণধর্মী প্রশ্ন থাকবে। ১২০ নম্বরের লিখিত পরীক্ষায় পাশ করলেই মেধাতালিকার ভিত্তিতে ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউতে পাশ করলেই নথিপত্র যাচাই করা হবে। যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে (SBI Recruitment)।






