কলকাতা

kasba case: কসবা কান্ডে তদন্তের অগ্রগতিতে এবার ৫ সদস্যের সিট গঠন করা হল

পুলিশ সূত্রে খবর, কসবা ল' কলেজের গণধর্ষণের অভিযোগের তদন্তে সাড়ে ৭ ঘন্টার সিসিটিভি ফুটে উদ্ধার করেছে পুলিশ।

Truth of Bengal:  ইতিমধ্যেই কসবা কাণ্ডে গ্রেফতার হয়েছেন চারজন। নির্যাতিতার অভিযোগ ছিল যে নিরাপত্তারক্ষীর কাছ থেকে সাহায্য চেয়েও তিনি সাহায্য পাননি। কীভাবে বহিরাগতরা কলেজের ভিতর প্রবেশ করলো তা নিয়ে উঠেছে প্রশ্ন। নির্যাতিতার অভিযোগ দায়েরের পর শুক্রবার রাতে পুলিশের সঙ্গে ঘটনাস্থলে যান বিশেষজ্ঞরা। ( kasba case)

[আরও পড়ুনঃ SBI Recruitment: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ৩ হাজারের বেশি শূন্যপদে প্রোবেশনারি ও সার্কেল বেসড অফিসার পদে নিয়োগ, কীভাবে করবেন আবেদন]

পুলিশ সূত্রে খবর, কসবা ল’ কলেজের গণধর্ষণের অভিযোগের তদন্তে সাড়ে ৭ ঘন্টার সিসিটিভি ফুটে উদ্ধার করেছে পুলিশ। নির্যাতিতার বক্তব্যের সঙ্গে ফুটেজ মিলিয়ে দেখা হচ্ছে। কসবা কান্ডের তদন্তের সিট গঠন কলকাতা পুলিশের। ৫ সদস্যের সিট গঠন করা হয়েছে ইতিমধ্যে নির্যাতিতা ও তার বাবা-মায়ের গোপন জবানবন্দি নেওয়া হয়েছে।

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

কসবা কাণ্ডে পুলিশের নজরে সিসিটিভি ক্যামেরা। ওই ক্যামেরার আওতায় রয়েছে কলেজের সিসিটিভির রুম চত্বর। পুলিশি বয়ানে নির্যাতিতা জানিয়েছেন, কলেজের নিরাপত্তারক্ষীর ঘরেই গত ২৫ জুন সন্ধ্যায় তাঁর উপর নৃশংস অত্যাচার করা হয়েছে। অভিযোগপত্রে দাবি করেন, ইউনিয়ন রুম থেকে তিনি যখন পালানোর চেষ্টা করেন, তখন কলেজের মেন গেট বন্ধ করে দেওয়া হয়। অভিযোগকারিণী আগেই জানান, ওইদিন গণধর্ষণের সময় তাঁর ভিডিও তুলে রাখা হয়।( kasba case)

Related Articles