Shefali Jariwala: প্রয়াত হয়েছেন শেফালি জাড়িওয়ালা, এবার অভিনেত্রীর বাড়িতে ফরেনসিক টিম
জানা যায়, শুক্রবার রাতে কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু হয়েছে তাঁর। যদিও এখনও আনুষ্ঠানিক ভাবে মৃত্যুর কারণ স্পষ্ট করা হয়নি।
Truth Of Bengal: ‘কাঁটা লাগা গার্ল’ শেফালি জাড়িওয়ালার মৃত্যুর খবরে স্তম্ভিত গোটা বলিউড। শকড তাঁর অগুণিত ভক্তরা। মাত্র ৪২ বছর বয়সেই প্রয়াত অভিনেত্রী। জানা যায়, শুক্রবার রাতে কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু হয়েছে তাঁর। যদিও এখনও আনুষ্ঠানিক ভাবে মৃত্যুর কারণ স্পষ্ট করা হয়নি। তবে স্বাভাবিক কারণেই মৃত্যু হয়েছে বলে মনে হলেও ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ। (Shefali Jariwala)
শনিবার শেফালির আন্ধেরির বাড়িতে পৌঁছন ফরেনসিক টিমের আধিকারিকরা। সঙ্গে ছিল মুম্বই পুলিশের মেডিক্যাল টিমও।
সূত্রের খবর, ফরেনসিক টিম শেফালি ও পরাগের আন্ধেরির বাড়িতে প্রমাণ সংগ্রহ করছে। অভিনেত্রীর রাঁধুনি সহ বাড়ির কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করেছেন তাঁরা। ইতিমধ্যেই ময়না তদন্তের জন্য কুপার হাসপাতালে পাঠানো হয়েছে অভিনেত্রীর মরদেহ। শুক্রবার রাতে শেফালি তার আন্ধেরির বাড়িতেই মারা যান বলে খবর। তাঁকে তাঁর স্বামী পরাগ ত্যাগী বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাঁকে সেখানে মৃত ঘোষণা করেন। হাসপাতালের রিপেসশনিস্ট জানান, শেফালিকে আনার পথেই তাঁর মৃত্যু হয়েছে বলে ঘোষণা করেন চিকিৎসকরা। স্বাভাবিকভাবেই শেফালির হঠাৎই মৃত্যুর ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে তাঁর গোটা পরিবার।(Shefali Jariwala)
লিঙ্কঃhttps://www.facebook.com/truthofbengal
উল্লেখ্য, ‘কাঁটা লাগা গার্ল’ হিসেবেই তাঁর জনপ্রিয়তা দেশজুড়ে। ২০০২ সালে ডিজে ডলের একটি মিউজিক ভিডিওতে ‘কাঁটা লাগা’ গানের রিমেকে পারফর্ম করে রাতারাতি সাড়া ফেলে দিয়েছিলেন শেফালি। ব্যাস তখন থেকে তিনি ‘কাঁটা লাগা গার্ল’ হিসেবেই পরিচিতি পেয়েছিলেন।






