চাকরি

কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজে চিকিৎসক নিয়োগ! শূন্যপদে আবেদনের শেষ তারিখ ৫ মার্চ

যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে।

Truth Of Bengal: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। উত্তরবঙ্গের জেলা কোচবিহারের মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র রেসিডেন্ট চিকিৎসক পদে নিয়োগ করা হবে। ৫ মার্চের মধ্যে আবেদন করতে হবে। আবেদনপত্র পূরণ করে এবং প্রয়োজনীয় নথিপত্র সমেত ডাকযোগে বা সরাসরি গিয়ে জমা দিতে হবে এই ঠিকানায়: Office of the Principal, Maharaja Jitendra Narayan Medical College and Hospital, Vivekananda Street, Pilkhana, Cooch Behar-736101।

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, বহু শূন্যপদে জুনিয়র রেসিডেন্ট চিকিৎসক পদে নিয়োগ করা হবে। যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। বয়স হতে হবে ৩১ জানুয়ারির নিরিখে ৩৫ বছর। কোনো আবেদনমূল্য লাগবে না। ৫ মার্চের মধ্যে আবেদন করতে হবে। ৯ মার্চ কাউন্সেলিং হবে এই ঠিকানায়: Conference Hall, Office of the Principal, Maharaja Jitendra Narayan Medical College and Hospital, Vivekananda Street, Pilkhana, Cooch Behar-736101। কাউন্সেলিং ও ইন্টারভিউ মারফত যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে।

Related Articles