রাজ্যের খবর
বিজেপির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ! সভা মঞ্চ থেকে আর কী বললেন মুখ্যমন্ত্রী
রাজ্যের বিরোধী দলের বিরুদ্ধে সভা মঞ্চ থেকে এমনই অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী।
Truth Of Bengal: বাংলার ভোটাধিকার রক্ষার্থে ও SIR-এর চক্রান্তের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। এই নিয়ে মঙ্গলবার কোচবিহার জেলার রাসমেলার মাঠে জনসভায় যোগ দেন মুখ্যমন্ত্রী। বিজেপি অর্থ দিয়ে ভোট কেনে! রাজ্যের বিরোধী দলের বিরুদ্ধে সভা মঞ্চ থেকে এমনই অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমি বিজেপির মতো টাকা দিয়ে ভোট কিনি না। আমি ভালবাসা দিয়ে কিনি। তাই যা দেওয়ার ভোটের আগেই দিই।’’ সেই সঙ্গে তিনি অভিযোগ তুলে বলেন, ‘‘ভোটের আগে উজলার নামে নাটক, চা বাগান খোলার নাটক, নতুন করে কিছু দেওয়ার নাটক? এ সব আমরা বরদাস্ত করি না।’’
এদিকে বামফ্রন্টকে নিয়ে তিনি বলেন, ‘‘আমরা উন্নয়ন পাঁচালি তৈরি করছি। ক্ষমতায় আসার পর এক বছর আমাকে বামফ্রন্ট সরকারের জঞ্জাল পরিষ্কার করতে সময় দিতে হয়েছে।’’






