চাকরি

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ! কীভাবে করবেন আবেদন

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে ৪টি শূন্যপদ গেস্ট টিচার পদে নিয়োগ করা হবে।

Truth Of Bengal: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী চুক্তিভিত্তিক গেস্ট টিচার পদে নিয়োগ করা হবে। ফ্রেশারদের নিয়োগ করা হবে। ইন্টারভিউ মারফত যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে। গণিত বিভাগে মোট ৪টি শূন্যপদে গেস্ট টিচার পদে নিয়োগ করা হবে।

৬ মার্চ ইন্টারভিউ নেওয়া হবে। সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত রিপোর্টিং টাইম। মুর্শিদাবাদের বহরমপুরে ক্যান্টনমেন্ট এলাকায় মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন (এমএমসি পিজি ক্যাম্পাস), ১১, পুলিশ রিজার্ভ রোডে ইন্টারভিউ নেওয়া হবে।

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে ৪টি শূন্যপদ গেস্ট টিচার পদে নিয়োগ করা হবে। অ্যালজেব্রা, নম্বর থিওরি, ম্যাটল্যাব ও অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন বিষয়ে স্পেশালাইজেশন থাকতে হবে। প্রাথমিকভাবে ৬ মাসের জন্য নিয়োগ করা হবে। কাজের অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে কাজের মেয়াদ বাড়ানো হতে পারে। সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকতে হবে। স্নাতক বা স্নাতকোত্তর স্তরে শিক্ষকতা করার অভিজ্ঞতা থাকতে হবে।