চাকরি

SIDBI Recruitment: স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে নিয়োগ, কীভাবে করবেন আবেদন?

মোট শূন্যপদ ৭৬। ২ পদে নিয়োগ করা হবে গ্রেড এ আর গ্রেড বি স্তরে।

Truth of Bengal: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ভারতের ক্ষুদ্র শিল্প উন্নয়ন ব্যাঙ্ক বা স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক বা এসআইডিআইবিতে অ্যাসিসট্যান্ট ম্যানেজার ও ম্যানেজার পদে নিয়োগ করা হবে। এই মর্মে চাকরির বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। মোট শূন্যপদ ৭৬। ২ পদে নিয়োগ করা হবে গ্রেড এ আর গ্রেড বি স্তরে। চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, আইটি, লিগাল-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিভাগে নিযুক্ত করা হবে (SIDBI Recruitment)।

আরও পড়ুন: IIS Officer: সাধারণ পোস্টমাস্টার থেকে আইআইএস অফিসার– মালদার অভিজিৎ চৌধুরীর অনন্য সাফল্য

প্রথমে ২ বছরের জন্য প্রোবেশনে রাখা হবে। কাজের অভিজ্ঞতা ও দক্ষতার ওপর নির্ভর করে প্রোবেশনারির মেয়াদ ২ বছর পর্যন্ত বাড়ানো হতে পারে। সহকারী ম্যানেজার পদে আবেদনের জন্য আবেদনকারীর বয়স হতে হবে ২১-৩০ বছরের মধ্যে। ম্যানেজার পদে আবেদনের জন্য আবেদনকারীর বয়স হতে হবে ২৫-৩৩ বছরের মধ্যে। সংরক্ষিত আসনের চাকরিপ্রার্থীদের বয়সে ছাড় মিলবে। সহকারী ম্যানেজার পদে মাসে বেতন মিলবে ৪৪,৫০০-১ লাখ টাকা। ম্যানেজার পদে মাসে বেতন মিলবে ৫৫,২০০-১,১৫,০০০ টাকা (SIDBI Recruitment)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

কীভাবে করবেন আবেদন?

১১ আগস্টের মধ্যে অফিশিয়াল ওয়েবসাইট (https://www.sdbi.in) এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। সংরক্ষিত আসনের চাকরিপ্রার্থীদের ১৭৫ টাকা ও বাকি চাকরিপ্রার্থীদের ১১০০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। অনলাইনে ২ ধাপে পরীক্ষা ও ইন্টারভিউ মারফত যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে। বিশদ খুঁটিনাটি তথ্যর জন্য অফিশিয়াল ওয়েবসাইটের দিকে নজর রাখুন (SIDBI Recruitment)।

Related Articles