চাকরি

কল্যাণী এইমস হাসপাতালে প্রচুর শূন্যপদে নিয়োগ, কীভাবে করবেন আবেদন?

মাসে বেতন মিলবে ১৫,৬০০-৩৯,১০০ টাকার মধ্যে।

Truth Of Bengal: রাজ্যর চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। নদিয়ার কল্যাণীর এইমস হাসপাতালে বহু শূন্যপদে জুনিয়র রেসিডেন্ট চিকিৎসক পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ৪৭। ৪ ফেব্রুয়ারি ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে। বিশদ খুঁটিনাটি তথ্যর জন্য নজর রাখুন অফিশিয়াল ওয়েবসাইট aiimskalyani.edu.in এর দিকে। মাসে বেতন মিলবে ১৫,৬০০-৩৯,১০০ টাকার মধ্যে।

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। বয়স হতে হবে ৩৩ বছরের মধ্যে। শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের বয়সে ১০ বছর ছাড় মিলবে। ৪ ফেব্রুয়ারি কল্যাণী এইমস হাসপাতালের অ্যাকাডেমিক ব্লক ১ এর নীচ তলায় অ্যাকাডেমিক সেকশনে ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে।

সম্পূর্ণ জীবনপঞ্জি ও প্রয়োজনীয় নথিপত্র সমেত সরাসরি ওয়াক ইন ইন্টারভিউয়ে হাজির হতে হবে। অনলাইনে অসংরক্ষিত আসনের চাকরিপ্রার্থীদের, ওবিসি, আর্থিক ভাবে দুর্বল চাকরিপ্রার্থীদের ১ হাজার টাকা করে আবেদনমূল্য জমা দিতে হবে। তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের কোনো আবেদনমূল্য লাগবে না।

Related Articles