Hooghly Recruitment: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! হুগলি জেলায় ৬৩ জন আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত
১৫ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে। নির্দিষ্ট মহকুমার জন্য নির্দিষ্ট ফরম্যাটে আবেদনপত্র ও প্রয়োজনীয় নথিপত্র সমেত ডাকযোগে ১৫ অক্টোবরের মধ্যে পাঠাতে হবে নির্দিষ্ট মহকুমাশাসকের দফতরে
Truth of Bengal: দক্ষিণবঙ্গের জেলা হুগলির চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। হুগলির মহকুমা শাসকের দফতরের তরফে হুগলি জেলায় আশাকর্মী নিয়োগ করা হবে বলে চাকরির বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। মোট শূন্যপদ ৬৩। ১৫ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে। নির্দিষ্ট মহকুমার জন্য নির্দিষ্ট ফরম্যাটে আবেদনপত্র ও প্রয়োজনীয় নথিপত্র সমেত ডাকযোগে ১৫ অক্টোবরের মধ্যে পাঠাতে হবে নির্দিষ্ট মহকুমাশাসকের দফতরে (Hooghly Recruitment)।
আরও পড়ুনঃ সোমবার নিচ্ছেন অবসর, সম্বর্ধনা অনুষ্ঠানে মমতার প্রশংসা শিবজ্ঞানমের
২ সেপ্টেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, খানাকুল ১ মহকুমায় শূন্যপদ ১, সিঙ্গুর মহকুমায় শূন্যপদ ৮, শ্রীরামপুর উত্তরপাড়া মহকুমায় শূন্যপদ ৬, চুঁচুড়া মগরায় শূন্যপদ ২২, হরিপাল মহকুমায় শূন্যপদ ২, ধনেখালি মহকুমায় শূন্যপদ ১০, বলাগড় মহকুমায় শূন্যপদ ১, পোলবা-দাদপুর মহকুমায় শূন্যপদ ৩, পাণ্ডুয়া মহকুমায় শূন্যপদ ৫, চণ্ডীতলা-১ মহকুমায় শূন্যপদ ২, জাঙ্গিপাড়া মহকুমায় শূন্যপদ ২, চণ্ডীতলা-২ মহকুমায় শূন্যপদ ১। যে কোনো স্বীকৃত পর্ষদ থেকে দশম শ্রেণি পাশ করতে হবে। বয়স হতে হবে ২০২৫ সালের ১ জানুয়ারির নিরিখে ৩০-৪০ বছর। কোনো আবেদনমূল্য লাগবে না। বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নম্বর দেবেন আবেদনপত্রে (Hooghly Recruitment)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/






