Hanging Skeleton: সরকারি কৃষি ফার্মের পরিতক্ত বাথরুমের ভেতর থেকে কঙ্কাল উদ্ধার! চাঞ্চল্য সীমান্তবর্তী এলাকায়
Hanging Skeleton found in abandoned farm quarter near the India-Bangladesh border in Krishnanagar; locals demand investigation into whether it’s murder or suicide.
Truth Of Bengal: মাধব দেবনাথ,নদিয়া: নদীয়ার কৃষ্ণগঞ্জের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা ভাজনঘাট গ্রাম। এই ভাজনঘাট এলাকায় রয়েছে সরকারি কৃষি ফার্ম। কৃষি ফার্মের ভিতরে পরিতক্ত কোয়াটার রয়েছে যেটা জঙ্গলে ঘেরা(Hanging Skeleton)। সেই কোয়াটারের পরিত্যক্ত বাথরুমের ভেতর থেকে ঝুলন্ত কঙ্কাল দেখা দেয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন তারা গরু চরাতে যাচ্ছিলেন সেই সময় দুর্গন্ধ পান তারপর গিয়ে দেখেন দড়িতে ঝুলন্ত একটি কঙ্কাল রয়েছে। এরপর এলাকার বাসিন্দারা জড়ো হয়। খবর পেতে ঘটনাস্থলে যায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ, এরপর উদ্ধার করে ঝুলন্ত কঙ্কাল।
[আরও পড়ুনঃ সোমবার নিচ্ছেন অবসর, সম্বর্ধনা অনুষ্ঠানে মমতার প্রশংসা শিবজ্ঞানমের]
তবে পরিতক্ত বাথরুম হওয়ার কারণে প্রথমদিকে কেউ হয়তো জানতে পারিনি এই পরিস্থিতির কথা। স্বাভাবিকভাবেই কঙ্কাল উদ্ধারের ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়ালো ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়(Hanging Skeleton)। যদিও ঝুলন্ত কঙ্কাল উদ্ধারের ঘটনায় সোচ্চার হয়েছে সাধারণ মানুষ।
FB POST:https://www.facebook.com/truthofbengal
তাদের দাবি পুলিশকে অবিলম্বে তদন্ত করে দেখতে হবে এটা কি গোপন ভাবে খুন করে দেহ লোপাট করার চেষ্টা চলছিল, নাকি কেউ আত্মহত্যার ঘটনা ঘটিয়েছিল(Hanging Skeleton)। যদি নৃশংস খুন হয়ে থাকে তাহলে পুলিশ অবিলম্বে তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করুক।



