Home Abuse: উত্তরপাড়ার একটি বেসরকারি হোমে যুবতীকে শারীরিক নিগ্রহের অভিযোগ! গ্রেফতার ৪
Home Abuse in Hooghly: Accusations surface against license and conditions at private rehab home after complaint filed.
Truth Of Bengal: রাকেশ চক্রবর্তী, হুগলি: পুলিশ সূত্রে জানা গেছে,গত বৃহস্পতিবার শ্রীরামপুর মহিলা থানায় অভিযোগ করেন ওই যুবতী।পুলিশ গতকাল চারজনকে গ্রেফতার করে(Home Abuse)। উত্তরপাড়া থানার নবগ্রামের বেসরকারী হোমের কর্নধার,সেক্রেটারি ও দুই জন কর্মি তারা। ধৃতদের আজ শ্রীরামপুর আদালতে পেশ করা হবে।
যদিও হোমের কর্মিদের একাংশ জানান,হোমের কর্নধার ভালো লোক।তারা দীর্ঘদিন দেখছেন কখনো খারাপ কিছু চোখে পরেনি(Home Abuse)। গতকালই উত্তরপাড়ার একটি বেসরকারী নেশামুক্তি কেন্দ্রের কর্নধারকে শিলনোড়া দিয়ে থেঁতলে খুন করে পালিয়ে যায় দুই আবাসিক। কয়েকমাস আগে অন্য একটি নেশামুক্তি কেন্দ্রে এক আবাসিকের অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। উত্তরপাড়ার বেসরকারি হোম এবং নেশা মুক্তি কেন্দ্রে গুলোর বিরুদ্ধে অভিযোগ উঠছে বারবার।
FB POST:https://www.facebook.com/truthofbengal
পুলিশ সূত্রে খবর গ্রেফতার হওয়া অজয় চ্যাটার্জী, ত্রিদিব চ্যাটার্জী, বিনোদ প্রসাদ, শ্রাবন্তী পাল কে আজ শ্রীরামপুর আদালতে পেশ করা হবে(Home Abuse)। বারংবার উত্তরপাড়ার নেশা মুক্তি কেন্দ্রের এবং হোম গুলির নিরাপত্তা, পরিকাঠামো, পরিবেশ সঠিক ভাবে না থাকায় এই হোম বা নেশা মুক্তি কেন্দ্রের লাইসেন্স কিভাবে রিনিউ হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলছে সাধারণ মানুষ।


