চাকরিরাজ্যের খবর

পঞ্চায়েতস্তরে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি রাজ্যের,৬ হাজার ৬৫২ জন কর্মী নিয়োগ করা হবে

State Panchayat Level Staff Recruitment Notification

The Truth of Bengal: বড়সড় নিয়োগের সিদ্ধান্ত রাজ্য সরকারের। ত্রিস্তর পঞ্চায়েতে কর্মী নিয়োগ করা হবে বলে আগেই জানিয়েছিল রাজ্য সরকার। আর সেই বিষয়ে এক বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে রাজ্যের তরফে। সাড়ে ৬ হাজারেরও বেশি কর্মী নিয়োগ করা হবে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে। শিলিগুড়ি মহকুমা পরিষদের অধীনেও কর্মী নিয়োগ।

এর ফলে রাজ্যে প্রচুর কর্মসস্থান হবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে সেই মন্ত্রিসভার বৈঠকে দমকল বিভাগের ফায়ার অপারেটর পদেও ১ হাজার কর্মী নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। সূত্রের খবর, খুব তাড়াতাড়িই সেটির জন্যও বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।