ব্লক প্রোগ্রাম কো-অর্ডিনেটর পদে নিয়োগ, কীভাবে করবেন আবেদন?
১৮ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট murshidabad.gov.in এর মাধ্যমে।
Truth Of Bengal: রাজ্যর চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। মুর্শিদাবাদে জাতীয় স্বাস্থ্য মিশনে ব্লক প্রোগ্রাম কো-অর্ডিনেটর পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ১০। মাসে বেতন মিলবে ১৫ হাজার টাকা করে। ১৮ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট murshidabad.gov.in এর মাধ্যমে।
চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, আবেদনকারীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর, এমএসডব্লিউ বা এমবিএ ডিগ্রি থাকতে হবে। বয়স হতে হবে ১ জানুয়ারির নিরিখে ৪০ বছরের মধ্যে। ওবিসি চাকরিপ্রার্থীদের বয়সে ৩ বছর আর তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের বয়সে ৫ বছরের ছাড় মিলবে। লিখিত পরীক্ষা ও কম্পিউটার টেস্টের মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে।
কীভাবে করবেন আবেদন?
১৮ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন ও আবেদনমূল্য জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট murshidabad.gov.in এর মাধ্যমে। জেনারেল, অসংরক্ষিত, ওবিসি চাকরিপ্রার্থীদের ১০০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের ৫০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। অনলাইনে আবেদনমূল্য জমা দিতে হবে। ২১ ফেব্রুয়ারি অনলাইনে আবেদন করার শেষ তারিখ। তবে আবেদনমূল্য তার আগেই জমা দিতে হবে।






