সোমবার নিচ্ছেন অবসর, সম্বর্ধনা অনুষ্ঠানে মমতার প্রশংসা শিবজ্ঞানমের
নিজের বক্তব্যে তিনি ভুয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
Truth Of Bengal: আগামী সোমবার অবসর নিচ্ছেন কলকাতা হাই কোর্টের বিদায়ী প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। তার আগে শুক্রবার তাঁকে সম্বর্ধনা দেওয়া হয় রাজ্যের বিচারবিভাগীয় দপ্তরের তরফ থেকে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক, মন্ত্রী মানস ভূঁইয়া সহ আরও অনেকে। তাঁর স্ত্রীও উপস্থিত ছিলেন সেখানে। নিজের বক্তব্যে তিনি ভুয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এখানেই শেষ নয়, তিনি আরো দাবি করেন যে তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন কলকাতায় এসে।(kolkata high court)
আরও পড়ুনঃ ভারতেই তৈরি হবে রাফাল! ২ লক্ষ কোটির প্রকল্পে ইতিহাস গড়তে চলেছে ভারত
টিএস শিবজ্ঞানম বলেন, “বিচার বিভাগকে কখনও খালি হাতে ফিরিয়ে দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। ভারসাম্য এবং পারস্পরিক বোঝাপড়া থাকা প্রয়োজন প্রশাসন এবং বিচার বিভাগের মধ্যে।” তবে কলকাতায় বদলির পদ্ধতি প্রসঙ্গে তাঁর গলায় শোনা যায় অভিমানের সুর। তিনি বলেন, “আজও জানি না কেন আমাকে বদলি করা হয়েছিল। মনে হয় বিচারপতি মাদুরেশ প্রসাদও জানেন না। আমাকে এই ব্যাপারে সম্প্রতি একজন বিচারপতি জিজ্ঞেস করেন। আমি তাঁকে জানাই যে আরও ১০ দিন বাকি আমার অবসর নিতে, আমিও জানলাম না সেই কারণটি।”(kolkata high court)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
বিদায়ী প্রধান বিচারপতি আরও বলেন, “তবে আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করি কলকাতায় এসে। আমাদের বিচারপতি পদে যে কলেজিয়াম বসায়, আমাদের বদলি তাঁরাই করায়। কোনও ক্ষোভ নেই এটা নিয়ে আমার। মাদ্রাজ থেকে এখানে বদলির বিজ্ঞপ্তি পাঠানো হয়েছিল ওখানকার প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের সচিবের ইমেলে। বিচারপতি বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমি আবেদন জানাতে পারি ব্যাঙ্গালোর বা অন্য কোথাও যাওয়ার জন্য। কিন্তু আমি তা করিনি।”(kolkata high court)






