রাজ্যের খবর

Suvendu Adhikari: বহরমপুরে অধীরের পরাজয়ের জন্য মমতাকে দায়ী করলেন শুভেন্দু

শুভেন্দু অধিকারী জানান যে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি হিন্দু বলেই তাঁকে ভোট দেননি মুসলমানরা।

Truth Of Bengal: গত লোকসভা নির্বাচনে বাংলায় বেশ ভালো ফল করে শাসকদল তৃণমূল কংগ্রেস। ৪২টি আসনের মধ্যে ঘাসফুল শিবিরের দখলে যায় ২৯টি, গেরুয়া শিবিরের ঝুলিতে যায় ১২টি এবং একটি আসন নিজেদের নামে করতে সফল হয় কংগ্রেস। কিন্তু যেই বিষয়টি সকলকে চমকে দিয়েছে, সেটা হল নিজের শক্তঘাঁটি বহরমপুর থেকে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর পরাজয়। এখানে জয় পান তৃণমূল প্রার্থী, তথা ভারতের প্রাক্তন ক্রিকেটার, ইউসুফ পাঠান। স্বাভাবিকভাবেই, শক্ত মাটি হারানোতে বেশ হতাশ হয়েছেন অধীর।(Suvendu Adhikari)

আরও পড়ুনঃ Bengal Saree Job: মুখ্যমন্ত্রীর ‘বাংলার শাড়ি’ প্রকল্পে কর্মী নিয়োগ, সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ

কেন হল এই পরাজয়? এই প্রসঙ্গে নিজের মতামত জানালেন গেরুয়া শিবিরের বিধায়ক, তথা রাজ্যের বিরোধী দলনেতা, শুভেন্দু অধিকারী। কি বক্তব্য তাঁর? নন্দীগ্রাম বিধায়কের মতে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রদায়িক রাজনীতির শিকার হয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। এখানেই শেষ নয়, এর চেয়েও বিস্ফোরক দাবি করেন তিনি। শুভেন্দু অধিকারী জানান যে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি হিন্দু বলেই তাঁকে ভোট দেননি মুসলমানরা।(Suvendu Adhikari)

শুভেন্দু অধিকারী বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় যেই সাম্প্রদায়িক রাজনীতি করেন, তার শিকার অধীর রঞ্জন চৌধুরী। উনি হিন্দু বলেই নির্বাচনে মুসলমানদের ভোট পাননি। কিন্তু অন্যদিকে ইউসুফ পাঠান গুজরাটি। উনি বাংলা বলতে জানেন না। তাও উনি ভোট পেয়েছেন যেহেতু উনি মুসলমান বলে।” এক কথায় বলতে গেলে, এই বিষয়েও সাম্প্রদায়িক তাস খেললেন বিরোধী দলনেতা।(Suvendu Adhikari)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

রাজনৈতিক মহলের মতে নিজের শক্তঘাঁটি হাতছাড়া হওয়া এক বড় ধাক্কা যেকোনো দলের কাছে। সেই অবস্থা এখন অধীর রঞ্জন চৌধুরীর। বহরমপুরে পরাজয়ের ফলে বেশ মুখ পুড়েছে তাঁর। যদিও তাঁর তরফ থেকে আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে ঘুরে দাঁড়ানোর। কিন্তু দেখার বিষয় যে শেষ পর্যন্ত তিনি নিজের লক্ষ্যে পৌঁছাতে পারেন কিনা। কি হয় আগামী দিনে, সেটাই এখন দেখার।(Suvendu Adhikari)

Related Articles