চাকরি

ASHA Recruitment: পাহাড়ের রানি দার্জিলিংয়ে চাকরির সুযোগ! আশাকর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি

১৪ নভেম্বর পর্যন্ত মহকুমা শাসকের দফতরে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সমেত জমা দিতে হবে

Truth of Bengal: রাজ্যর চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। পাহাড়ের রানি দার্জিলিংয়ে আশাকর্মী নিয়োগ করা হবে। ২৪ সেপ্টেম্বর দার্জিলিং মহকুমা শাসকের দফতর থেকে গ্রামাঞ্চলে আশাকর্মী নিয়োগের জন্য চাকরির বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। ১৪ নভেম্বর পর্যন্ত মহকুমা শাসকের দফতরে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সমেত জমা দিতে হবে (ASHA Recruitment)।

আরও পড়ুনঃ ক্ষোভের আগুনে ফুঁসছে পাক অধিকৃত কাশ্মীর, অনির্দিষ্টকালের বনধের ডাক জনতার

গ্রামের বাসিন্দাদের উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা দিতে দার্জিলিংয়ে আশাকর্মী নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, শুধু বিবাহিত নারী, বিধবা বা আইনত বিবাহ বিচ্ছিন্ন মহিলারা আবেদন করতে পারবেন। কমপক্ষে মাধ্যমিক পাশে আবেদন করা যাবে। উচ্চ শিক্ষিতরাও আবেদন করতে পারেন (ASHA Recruitment)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/

মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও ইন্টারভিউ মারফত যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে। ২০২৫ সালের ২৪ সেপ্টেম্বরের নিরিখে বয়স হতে হবে ৩০-৪০ বছরের মধ্যে। তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের ন্যূনতম বয়স ২২ বছর (ASHA Recruitment)।

Related Articles