Truth Of Bengal: ফের এক বিজেপি শাসিত রাজ্য থেকে এক কিশোরীকে নির্মমভাবে হত্যা করার ঘটনা সামনে এসেছে। এবারের ঘটনাস্থল মধ্যপ্রদেশ (Madhyapradesh)। সেখানকার একটি নদী থেকে এক কিশোরীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। এই ঘটনা ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। জানা যায়, ‘অনার কিলিং’ এর ঘটনা এটি। এতে হাত রয়েছে তাঁর আপনজনেরই। তবে এই জাতীয় ঘটনা লাগাতার ঘটার জেরে নারী নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে প্রশ্নের মুখে পড়েছে গেরুয়া শিবির।
আরও পড়ুনঃ ক্ষোভের আগুনে ফুঁসছে পাক অধিকৃত কাশ্মীর, অনির্দিষ্টকালের বনধের ডাক জনতার
পুলিশ তদন্ত করে জানতে পারে যে কুনওয়াড়ি নদী থেকে যে কিশোরীর দেহ উদ্ধার হয়েছে, সে মোরেনা জেলার বাসিন্দা দিব্যা সিকরওয়ার। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে দিব্যার সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল এক নিচু জাতের ছেলের। বিষয়টি জানতে পেরে তা মেনে নিতে পারছিল না তার পরিবারের লোকেরা। অভিযোগ, সেই কারণেই সম্মান বাঁচানোর জন্য এই হত্যা করা হয়েছে। দিব্যার পিতা ভরত সিকরওয়ারের বিরুদ্ধেও অভিযোগের আঙুল উঠেছে। (Madhyapradesh)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/
যদিও জিজ্ঞাসাবাদ করা হলে দিব্যার মা-বাবা দাবি করেছেন যে তাঁদের মেয়ে মারা গিয়েছে ইলেকট্রিক শকে। পরিবারের তরফ থেকে দিব্যাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁরা দাবি করেন যে মেয়ের দেহ নদীতে ফেলে দেওয়া হয়। যদিও ময়নাতদন্ত করে জানা যায় যে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে দিব্যাকে হত্যা করা হয়েছে। এরপরই ভরত সিকরওয়ারকে অ্যারেস্ট করা হয়। জানা গিয়েছে, বন্দুকটিও উদ্ধার হয়েছে, যার লাইসেন্স রয়েছে দিব্যার কাকার নামে। এমনকি গুলি যে চালানো হয়েছিল, তার প্রমাণও পাওয়া যায়। তবে এই হত্যার পর থেকে খোঁজ নেই কিশোরীর নাবালক ভাই-বোনদের। পুলিশের তরফ থেকে সন্ধান চালানো হচ্ছে তাদেরও। (Madhyapradesh)






