আবারও নোবেল শান্তি পুরস্কারের আবদার ট্রাম্পের, পোস্ট করল হোয়াইট হাউস
শেষ চেষ্টা করছে যাতে শান্তি পুরস্কার যায় ট্রাম্পের ঝুলিতেই
Truth Of Bengal: ফের নোবেল শান্তি পুরস্কারের আবদার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। শান্তি চুক্তির প্রস্তাব মাফিক গাজায় শান্তি ফেরার চিহ্ন দেখা গিয়েছে। এই আবহাওয়ায় আবারও হোয়াইট হাউসের তরফ থেকে একটি পোস্ট করা হয়। সেখানে রিপাবলিকান নেতাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার ইঙ্গিত মিলেছে। সেই পোস্টে ট্রাম্পের ছবি দেওয়া হয়েছে এবং তাতে লেখা হয়েছে ‘দ্যা পিস প্রেসিডেন্ট’ (Donuld Trump)। হোয়াইট হাউস শেষ চেষ্টা করছে যাতে শান্তি পুরস্কার যায় ট্রাম্পের ঝুলিতেই। এর আগে পাকিস্তান, ইসরায়েল এবং আরও কয়েকটি দেশ তাঁকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছে।

আরও পড়ুনঃ Jharkhand Monsoon: এক দশকে সর্বোচ্চ বৃষ্টি! ঝাড়খণ্ডে বর্ষার ভয়ঙ্কর তাণ্ডব, প্রাণহানি ৪৫৮!
প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবর মাসে ইসরায়েলের একাধিক জায়গায় হামলা চালায় হামাস এবং এর জেরে মৃত্যু হয় বহু মানুষের। একাধিক মানুষকে অপহরণ পর্যন্ত করা হয়। এরপরই গাজায় শুরু হয় নেতানিয়াহুদের ধ্বংসলীলা। ইসরায়েলি হামলায় প্রাণ হারান মহিলা ও শিশু থেকে শুরু করে অজস্র সাধারণ মানুষ। মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পরই ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে আপ্রাণ চেষ্টা করা হয় দু’পক্ষের মধ্যে সংঘাত থামাতে। যদিও প্রথমদিকে তিনি কোনোভাবেই সফল হচ্ছিলেন না যুদ্ধ রুখতে। (Donuld Trump)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
অবশেষে ট্রাম্প কুড়ি দফার প্রস্তাব দেন, যাতে রাজি হয় ইসরায়েল। প্রস্তাবের অধিকাংশতে রাজি হন হামাসও। এরপরই মিশরে বৈঠক হয় এবং প্রথম পর্যায়ে রাজি হন দুজনেই। তারপরই ট্রাম্প সমাজমাধ্যম থেকে গর্বের সঙ্গে বিষয়টি ঘোষণা করেন। পাশাপাশি, এটিকে তকমা দেন ‘গ্রেট ডে’র। তাঁর বক্তব্য, এটি একটি বিশেষ দিন আমেরিকা, ইসরায়েল সহ আরব ও মুসলিম বিশ্বের। এছাড়াও মিশর, কাতার ও তুরস্ককে তিনি ধন্যবাদ জানান মধ্যস্থতা করার জন্য। (Donuld Trump)





