Trump Nobel: নোবেল না পেয়েও ‘খুশি’ ট্রাম্প! পুরস্কার প্রাপকের মন্তব্যে কেন মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট?
ইতিমধ্যেই হোয়াইট হাউসের তরফ থেকে এই ব্যাপারে প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। তারা তীব্র কটাক্ষ করেছে নোবেল কমিটির। এবার তা নিয়ে মুখ খুললেন খোদ মার্কিন প্রেসিডেন্ট।
Truth of Bengal: এই মুহূর্তে মার্কিন মুলুকে সবচেয়ে বড় আলোচনার বিষয় ডোনাল্ড ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার না পাওয়া। ইতিমধ্যেই হোয়াইট হাউসের তরফ থেকে এই ব্যাপারে প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। তারা তীব্র কটাক্ষ করেছে নোবেল কমিটির। এবার তা নিয়ে মুখ খুললেন খোদ মার্কিন প্রেসিডেন্ট। কী বক্তব্য তাঁর? তিনি জানান যে পুরস্কার না পেলেও তিনি খুশি। কী কারণে, সেটিও তুলে ধরেন (Trump Nobel)।
ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমাকে ফোন করেছিলেন মারিয়া কোরিনা মাচাদো পুরস্কার প্রাপক হিসেবে নাম ঘোষণা হওয়ার পরেই।” কি কথা হয়েছে দুজনের মধ্যে, সেই ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “তিনি আমাকে বলেন যে আমি এটি গ্রহণ করছি আপনার সম্মানে কারণ সত্যিই এটির যোগ্য ছিলেন আপনি। এটা একটা খুব ভালো কাজ।” যদিও রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে মুখে বললেও মনে হয়তো খুশি নন ট্রাম্প (Trump Nobel)।
প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্প লাগাতার দাবি করে এসেছেন যে তিনিই নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য কারণ তাঁর হাত ধরেই বিশ্বের অনেক যুদ্ধ থেমেছে। ‘হোয়াইট হাউস’এর তরফ থেকেও চেষ্টা করা হয়েছিল যাতে তিনি পুরস্কারটি পান। কিন্তু শেষ পর্যন্ত তা যায় ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদোর ঝুলিতে। নোবেল কমিটির বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট এবং শান্তির চেয়ে রাজনীতিকে প্রাধান্য দেওয়ার অভিযোগ ওঠে। তবে নরওয়ে নোবেল কমিটি জানিয়ে দেয় কেন ট্রাম্প পুরস্কারটি পাননি। তাদের বক্তব্য, তারা স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয় এবং সাহস, সততা ও মানবিক মূল্যবোধকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। পাশাপাশি, তাদের তরফ থেকে এটাও জানানো হয় যে আলফ্রেড নোবেলের ইচ্ছা ও আদর্শ অনুযায়ী পুরস্কার দেওয়া হয় এবং তাতে কোনও রাজনৈতিক চাপ বা প্রচার প্রভাব ফেলতে পারে না (Trump Nobel)।





