Trump Bill: আইনে পরিণত হলো ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’, বড় অনুষ্ঠান ট্রাম্পের
Truth Of Bengal: আরো একবার স্বপ্ন সফল হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের(Trump Bill)। অবশেষে আইনে পরিণত হলো ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’। হাজার বিতর্কের মাঝেও শুক্রবার তাতে সই করলেন রিপাবলিকান নেতা। যদিও এই বিল পাশ করার ক্ষেত্রে বেশ হিমশিম খেতে হয় ট্রাম্পকে। মাত্র চারটি ভোটের ব্যবধানে তা করানো সম্ভব হয়। মার্কিন প্রেসিডেন্ট এই বিল পাশ হওয়ায় বেশ খুশি হয়েছেন।
[আরও পড়ুন: Hair Mask: হেয়ার মাস্ক নাকি হেয়ার বাটার? বর্ষায় চুলের যত্ন কোনটা কীভাবে ব্যবহার করবেন]
শুক্রবার ওয়াশিংটনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’ পাশ হওয়ায়। সেখানে ট্রাম্প ছাড়াও উপস্থিত ছিলেন দলের অন্যান্য নেতা ও তাঁর সমর্থকেরা(Trump Bill)। অনুষ্ঠান থেকে ট্রাম্প বিল প্রসঙ্গে বক্তব্য রাখেন এবং দেশবাসীর উদ্দেশ্যে বার্তাও দেন। তিনি বলেন, “যেই প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম, সেটা আমি রক্ষাও করেছি। আমি আমেরিকাকে আগে এতো খুশি হতে দেখিনি। গোটা আমেরিকা সুবিধা পাবে এই বিলের মাধ্যমে। মার্কিন ইতিহাসে সবচেয়ে বড় বিনিয়োগ হতে চলেছে সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে।” প্রসঙ্গত, ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’এর প্রধান লক্ষ্য সরকারের কর ও ব্যয় কমানো। কিন্তু বিশেষজ্ঞদের মতে এই বিল আইনে পরিণত হলে দেশের ঋণের সংখ্যা যেমন বাড়বে, তেমনি সাধারণ মানুষের সুবিধার্থে যেই প্রকল্পগুলি আনা হয়েছে বা হবে, তা ধাক্কা খাবে। এখানেই শেষ নয়, মার্কিন নাগরিকদের স্বাস্থ্য বিমার জন্য যেই খরচ করা হয়, সেই বরাদ্দতেও ধাক্কা খাবে। এমনকি মার্কিন প্রেসিডেন্টের দীর্ঘ সময়ের বন্ধু এলন মাস্কের সঙ্গেও বিবাদ তৈরি হয় এই বিলকে কেন্দ্র করে।
লিঙ্কঃhttps://www.facebook.com/truthofbengal
তবে শেষ পর্যন্ত ট্রাম্পকে সাহায্যের হাত বাড়িয়ে দেন মার্কিন কংগ্রেসের স্পিকার মাইক জনসন(Trump Bill)। দলের যারা এই বিলের বিরোধিতা করেছিলেন, তাদের তিনি শেষ পর্যন্ত বুঝিয়ে ভোট দিতে রাজি করান এর পক্ষে। এই বিল পাশ হয় ২১৮-২১৪ ভোটে। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত দেশবাসীকে সুবিধার পাইয়ে দিতে পারেন কিনা ট্রাম্প এই বিলের মাধ্যমে। কি হয় আগামী দিনে সেটাই এখন দেখার। কিন্তু এখনো অনেকের মনে এই বিল নিয়ে সংশয় রয়েছে।





