Hair Mask: হেয়ার মাস্ক নাকি হেয়ার বাটার? বর্ষায় চুলের যত্ন কোনটা কীভাবে ব্যবহার করবেন
হেয়ার মাস্ক হল বিশেষ কন্ডিশনিং ট্রিটমেন্ট যা নির্দিষ্ট সময়ের জন্য চুলে লাগিয়ে রাখুন।
Truth of Bengal: বর্ষাকালে একদিকে যেমন বৃষ্টি হচ্ছে তেমনই বাতাসে আর্দ্রতা বজায় থাকছে। ফলে চুল রুক্ষ ও শুষ্ক হয়ে যাচ্ছে। চুল ভালো করে শুকনো হচ্ছে না বলে চুলের গোড়া নরম হয়ে যায়। চুল অকালে ঝরতে শুরু করে। তাই এসময় চুলের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। বর্ষায় চুলের প্রধান সমস্যা হল অতিরিক্ত রুক্ষ ও শুষ্ক হয়ে যাওয়া। বৃষ্টি ও ঠান্ডা হাওয়া চুলের স্বাভাবিক তৈলাক্ত ভাব নষ্ট করে দেয়। এই পরিস্থিতিতে কোন ধরনের চুলের যত্নে হেয়ার মাস্ক নাকি হেয়ার বাটার লাগানো উপকারী, আসুন জেনে নিই (Hair Mask)।
আরও পড়ুনঃ Uttar Pradesh: উত্তরপ্রদেশের সম্ভলে বরযাত্রীর গাড়িতে দুর্ঘটনা, মৃত ৮ ও আহত ২
হেয়ার মাস্ক হল বিশেষ কন্ডিশনিং ট্রিটমেন্ট যা নির্দিষ্ট সময়ের জন্য চুলে লাগিয়ে রাখুন। তারপর জল দিয়ে চুল ধুয়ে নিন। হেয়ার মাস্ক চুলের গোড়া ও মাথার তালুতে ভেতরে ঢুকে পুষ্টি জোগায়। স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। রুক্ষ ও শুষ্ক হয়ে যাওয়া চুলের জন্য উপকারী (Hair Mask)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
শিয়া বাটার, নারকেল তেল ও অ্যাভোকাডো অয়েল মিশিয়ে ক্রিমি হেয়ার বাটার তৈরি করা হয়। চুলের স্বাভাবিক আর্দ্রতা ও জেল্লা বজায় রাখতে সাহায্য করে হেয়ার বাটার। চুল যদি অতিরিক্ত রুক্ষ ও শুষ্ক হয়ে যায় তবে ডিপ নারিশমেন্ট বা পুষ্টি জোগাতে হেয়ার মাস্ক ব্যবহার করবেন। চুল যাতে বর্ষাকালে রুক্ষ না হয়ে যায় তা ঠেকাতে হেয়ার বাটার লাগান (Hair Mask)।






