খেলা

Manchester United: ম্যান-ইউ ছাড়ছেন রাশফোর্ড-সহ ৫ ফুটবলার

সূত্রের খবর, নতুন মরসুমে ম্যান-ইউ ছেড়ে দিতে চলেছেন রাশফোর্ড-সহ পাঁচ ফুটবলার।

Truth of Bengal: আগামী সোমবার থেকেই ২০২৫-২৬ মরসুমের জন্য রুবেন আমোরিমের নেতৃত্বে অনুশীলন শুরু করবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। কিন্তু তার আগেই বড় ধাক্কা প্রিমিয়ার লিগের এই ক্লাবে। সূত্রের খবর, নতুন মরসুমে ম্যান-ইউ ছেড়ে দিতে চলেছেন রাশফোর্ড-সহ পাঁচ ফুটবলার। বাকিরা হলেন, আলেহান্দ্রো গারনাচো, জেডন সানচো, অ্যান্টোনি ও টাইরেল ম্যালাসিয়া। এবং ইতিমধ্যে এই পাঁচ ফুটবলার নাকি তাঁদের ম্যান-ইউ ছাড়ার কথা জানিয়েও দিয়েছেন ক্লাব কর্তৃপক্ষকে।(Manchester United)

[আরও পড়ুনঃ Trump Bill: আইনে পরিণত হলো ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’, বড় অনুষ্ঠান ট্রাম্পের]

এক বহুল প্রচারিত সংবাদ মাধ্যম সূত্রে খবর, আগামী মরসুমের জন্য যে পাঁচ ফুটবলার ম্যান-ইউ ছাড়বেন বলে জানিয়ে দিয়েছেন, তাঁদের জার্সি নম্বরও সরিয়ে ফেলেছেন ম্যান-ইউ কর্তৃপক্ষ। এদিকে রাশফোর্ডের ব্যবহার করা ১০ নম্বর জার্সি আগামী মরসুমে পাওয়ার সম্ভাবনা রয়েছে ম্যাথিউস কুনহাকে। এবারই তাঁকে ৬.২৫ কোটি টাকা ব্যয় করে দলে নিয়েছেন ম্যান-ইউ কর্তৃপক্ষ। তবে ম্যান-ইউ ছেড়ে আগামী মরসুমে তাঁরা কোন ক্লাবে যোগ দেবেন, তা এখনও জানা যায়নি।(Manchester United)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

এদিকে ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবে যোগ দিলেন প্যারাগুয়ের লেফট ব্যাক দিয়াগো লিও। শনিবার এই খবর সরকারিভাবে ঘোষণা করেন ম্যান-ইউ কর্তৃপক্ষ। ১৮ বছর বয়সী এই ডিফেন্ডার প্যারাগুয়ের সেরা পোর্তো থেকে রেড ডেভিলসদের শিবিরে যোগ দিলেন।(Manchester United)

Related Articles