বিতর্কে নেপালের নতুন ১০০ টাকার নোট ! নোটের মানচিত্রে স্থান ভারতের কালাপানি সহ একাধিক অঞ্চলের
Nepal's new 100 rupee note in controversy! Note map location of several regions of India including Kalapani

The Truth Of Bengal: বিতর্কের শিরোনামে এবার নেপালের ১০০ টাকার নোট। শুক্রবার নেপালের তরফে মানচিত্র সহ নতুন একটি ১০০ টাকার নোট ছাপানোর কথা ঘোষণা করা হয়েছে। তবে, উক্ত নোটটিতে মানচিত্রের মাধ্যমে বিভিন্ন বিতর্কিত অঞ্চলগুলির নাম উঠে এসেছে। সেই তালিকায় অবশ্য রয়েছে লিপুলেখ, লিম্পিয়াধুরা এবং কালাপানি।
শুক্রবার মন্ত্রিসভার বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সরকারের মুখপাত্র রেখা শর্মা জানিয়েছেন- ” প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহল ‘প্রচন্ড’-এর সভাপতিত্বে মন্ত্রী পরিষদের বৈঠকে নেপালের নতুন ১০০ টাকার নোটে নতুন মানচিত্র ছাপানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে লিপুলেখ, লিম্পিয়াধুরা এবং কালাপানি।” পাশাপাশি তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ দফতরের মন্ত্রী মিঃ শর্মা-র বক্তব্য- ” ২৫ এপ্রিল এবং ২ মে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নতুন করে ১০০ টাকার নোটের নকশা পরিবর্তনের বিষয়টি সামনে আসে এবং সেখানে পুরোনো মানচিত্র বদলে নতুন মানচিত্র ছাপার বিষয়টিতেও অনুমোদন দেওয়া হয়। ”
প্রসঙ্গত, ২০২০-র ১৮ জুন, নেপাল সরকার তাদের সংবিধান সংশোধন করে কৌশলগতভাবে তিনটি এলাকা অর্থাৎ, লিপুলেখ, কালাপানি এবং লিম্পিয়াধুরাকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করে, রাজনৈতিক মানচিত্রটিতে সংশোধন করেছে। যদিও, ভারতের তরফে তীব্র আপত্তি জানিয়ে এটিকে ‘ একতরফা ‘ কাজ বলেও অভিহিত করা হয়েছিল।






