আন্তর্জাতিক

আবারও দেশকে ভিক্ষুকে পরিণত করতে এরূপ সহিংসতা: শেখ হাসিনা

Such violence to turn the country into a monk again: Sheikh Hasina

The Truth of Bengal: শনিবার সকালে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঙ্গু হাসপাতালে সংঘর্ষের কারণে আহত হওয়া ব্যক্তিদের দেখতে গিয়ে বলেন, দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্থ করে পূর্বের মতো ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই এই সহিংসতা চালানো হয়েছে।

শেখ হাসিনা বলেন, এই যে এতোগুলো পরিবার আন্দোলনের নামে ক্ষতিগ্রস্থ হলো, তার দায়িত্ব কার? তিনি দেশবাসীর কাছে এর বিচার চেয়েছেন। তিনি পঙ্গু হাসপাতালে আহতদের খোঁজ নিতে গিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে আহতদের সুচিকিৎসার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি বলেন,  সরকার আহতদের চিকিৎসার সমস্ত ব্যবস্থা নেবে।

এর আগে শুক্রবার দিন বঙ্গবন্ধুকন্যা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলনে সংঘর্ষ আহতদের দেখতে যান। বিকাল সাড়ে ৪টার দিকে তিনি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে চিকিৎসাধীনদের শারীরিক অবস্থার খবর নেন। তিনি বলেন, দোষীদের প্রাপ্য শাস্তি দিতে হবে, যাতে আর কেউ দেশবাসীর জীবন নিয়ে এভাবে খেলতে না পারে।

উলেখ্য, বৃহস্পতিবার সকালে তিনি বাংলাদেশের ক্ষতিগ্রস্ত ঢাকার মিরপুর ১০-এ মেট্রোরেল স্টেশন এবং শুক্রবার দিন সকালে বিটিভি ভবন (বাংলাদেশ টেলিভিশন) পরিদর্শনে গিয়েছিলেন।

Related Articles