আমেরিকার কেন্টাকিতে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা, মৃত অন্তত ৭
উদ্ধারকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, কয়েকজন এখনও নিখোঁজ।
Truth Of Bengal: আমেরিকার কেন্টাকি অঙ্গরাজ্যের লুইসভিলে একটি ইউপিএস কার্গো বিমান উড়ানের সময় ভয়ঙ্কর দুর্ঘটনা। এই দুর্ঘটনায় অন্তত ৭ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। উদ্ধারকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, কয়েকজন এখনও নিখোঁজ।
আমেরিকার এক বিমানবন্দরে প্লেন ক্র্যাশ, মৃত একাধিক#US #america #Kentucky #airport #international #InternationalNews #viralvideoシ pic.twitter.com/oTA4MMJD0r
— TOB DIGITAL (@DigitalTob) November 5, 2025
স্থানীয় সময় মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মুহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানটি হনলুলুর উদ্দেশ্যে যাত্রা করছিল বলে জানিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিরাপত্তার স্বার্থে আশপাশের বাসিন্দাদের আপাতত বাড়িতেই থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
View this post on Instagram
এফএএ জানায়, ইউপিএস ফ্লাইট ২৯৭৬-এ তিনজন ক্রু সদস্য ছিলেন, যাদের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বিমানটি টেকঅফের পরপরই রানওয়ের পাশে আছড়ে পড়ে এবং আগুন ধরে যায়। ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিয়োতে ঘন ধোঁয়া ও আগুনের শিখা দেখা গেছে।
Loudly heard the explosion, and the several booms afterwards and the smoke plume from the explosion all the way here in Mt Washington. Please keep those affected in your thoughts and prayers. Such a tragedy! #UPSPlaneCrash #UPS2976 pic.twitter.com/r6N2d71M4G
— shelbyy 🤎 (@ShelbyWx_) November 5, 2025
কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার এক বিবৃতিতে জানান, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্ঘটনার কারণে কাছাকাছি একটি তেল পুনর্ব্যবহার কেন্দ্র এবং গাড়ির যন্ত্রাংশ কারখানার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউপিএসের সদর দফতর এই লুইসভিল বিমানবন্দরেই অবস্থিত, যেখানে প্রতিদিন প্রায় ৪০০টি ফ্লাইট পরিচালিত হয়। দুর্ঘটনার কারণ জানতে জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি) এবং এফএএ যৌথভাবে তদন্ত শুরু করেছে।






