আন্তর্জাতিক

ওয়াশিংটনে বিমান দুর্ঘটনার পিছনে ষড়যন্ত্রের গন্ধ? আশঙ্কা করছেন নয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

Is there a conspiracy behind the plane crash in Washington? New President Donald Trump fears

Truth Of Bengal : আমেরিকার ওয়াশিংটনে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছেন আমেরিকার নয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার কথায় আকাশ ছিল পরিষ্কার। বিমান এবং সেনাদের চপার যে যার নিজের পথে নির্দিষ্ট উচ্চতায় উড়ছিল। তাহলে মুখোমুখি সংঘর্ষ হল কিভাবে? বিমান কে দূর থেকে আসতে দেখেও কেন থেমে গেল না সেনাদের হেলিকপটার। এই দুর্ঘটনা ঘটে হোয়াইট হাউস থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে। আর ঘটনায় পিছনে ষড়যন্ত্র হতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প।

জানা যায় দুর্ঘটনাটি  ঘটেছে ওয়াশিংটন বিমানবন্দরে। এক সেনা চপারের সঙ্গে সংঘর্ষ লাগে এক যাত্রীবাহী বিমানের। সংঘর্ষের পরেই যাত্রীবাহী বিমান ভেঙে পড়ে যায় পটোম্যাক নদীর উপর। দুর্ঘটনার সময় বিমানে ছিল ৬৪ জন যাত্রী। এই পুরো ঘটনাটি ঘটেছে আমেরিকার ওয়াশিংটন ডিসির কাছে। এখনও পর্যন্ত এই বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৮ জনের, অনেকে নিখোঁজ রয়েছে তাদেরকেও উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে।

ট্রাম্প এই বিমান দুর্ঘটনার পর এর পিছনে ষড়যন্ত্রের গন্ধ পেয়েছে। তিনি জানিয়েছেন বিমানটি নিজের লাইনে ঠিক মতোই যাচ্ছিল।  কিন্তু হেলিকপ্টার কেন বিমানের দিকে সোজা এগিয়ে যায়, সামনে আস্ত একটি বিমান দেখেও কেন থেমে যায়নি হেলিকপ্টার। রাতের আকাশ হলেও যথেষ্ট পরিষ্কার ছিল। এমনকি বিমানে আলো জ্বলছিল। কেন হেলিকপ্টার সোজা এগোল? সাইড দিয়ে বেঁকে গেল না কেন বলেও মত তাঁর। দুর্ঘটনার আগে কন্ট্রোল টাওয়ার থেকে কেন চপার থামার নির্দেশিকা দেওয়া হলনা?

নিজের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়ায় এই ধরনের আশঙ্কার কথা জানিয়েছেন ট্রাম্প। তবে সরকারি ভাবে তিনি এখনও কিছু স্পষ্ট করে জানানি। গোটা বিষয়ের উপর তিনি নজর রেখেছেন বলেও জানান তিনি। এমনকি উদ্ধারকারী দলদের প্রশংসাও করেছেন তিনি।

Related Articles