Election Countdown: ফেব্রুয়ারীর নির্বাচন কেউ আটকাতে পারবে না, নির্বাচন হবেইঃ প্রেস সচিব
Election countdown begins as Bangladesh prepares for its 13th national election in February 2025. Govt vows strict law and order to prevent unrest during polls.
Truth Of Bengal: বাংলাদেশের নির্বাচনের জন্য প্রত্যেকেই অপেক্ষা করে আছেন। নির্বাচন নিয়ে প্রত্যেকটি রাজনৈতিক দলই ময়দানে নেমে পড়েছে। প্রত্যেক সপ্তাহেই মিছিল, মিটিম করছেন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। সেই মতে রবিবার বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সেখানে উপস্থিত হয়ে প্রেস সচিব বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং পৃথিবীর কোনো শক্তি এই নির্বাচন ঠেকাতে পারবে না। নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনোরকম অশান্তির পরিবেশ না তৈরী হয় সেই জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে প্রশাসন।
আরও পড়ুনঃ উদ্ধার দুই নিখোঁজ বন্ধুর নিথর দেহ, মালদায় চাঞ্চল্য
তিনি আরো বলেন, মিছিল থেকে শুরু করে বেআইনী সমাবেশের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। সামনেই দুর্গাপুজো। দুর্গাপুজোতেও যাতে অশান্তির পরিবেশ না হয় নিরাপত্তা যাতে সুনিশ্চিত থাকে সেই কারণে কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, ধর্মীয় নেতাদের সঙ্গে সমন্বয় রক্ষা করতে সম্প্রীতি যেন বজায় থাকে সেই কথাও বলেছেন শফিকুল আলম। নিরাপত্তা বাহিনীর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোরও নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ৮ অগস্ট বাংলাদেশে নোবেলজয়ী ইউনূসের নেতৃত্বে গড়ে ওঠে অন্তর্বর্তী সরকার।
FB link: https://www.facebook.com/truthofbengal
বাংলাদেশে প্রয়োজনীয় সংস্কার করে অন্তর্বর্তী সরকার সাধারণ নির্বাচনের আয়োজন করবে এবং গণতন্ত্রের প্রতিষ্ঠা হবে। গত বছর ৫ অগস্ট অগস্ট শেখ হাসিনার ১৫ বছর শাসনের অবসান ঘটে। চতুর্থবার জয়ী হয়ে ক্ষমতায় এসে শেষমেষ দেশ ছাড়তে হয় তাঁকে। ২০২৪-য়ে সাধারণ নির্বাচন হয়, আর সেই নির্বাচন বয়কট করে বিএনপি। তারপর থেকে তুমুল অশান্ত হয়ে ওঠে গোটা বাংলাদেশ। একের পর এক অস্তিত্ব মুছে ফেলেছে অন্তবর্তী সরকার।






