খেলা

ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে দেম্বেলে, ফরাসি কোচের ওপর ক্ষুব্ধ পিএসজি কর্তৃপক্ষ

এই ম্যাচে পরিবর্ত ফুটবলার হিসেবে ম্যাচের ৪৬ মিনিটে মাঠে নামেন পিএসজির তারকা ফুটবলার।

Truth Of Bengal: বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ইউক্রেনের বিপক্ষে ফ্রান্স জয় পেলেও চোটের কবলে পড়লেন তারকা ফুটবলার ওসমান দেম্বেলে। এই ম্যাচে পরিবর্ত ফুটবলার হিসেবে ম্যাচের ৪৬ মিনিটে মাঠে নামেন পিএসজির তারকা ফুটবলার। কিন্তু হলে কি হবে, ৮১ মিনিটে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে।

দ্বেম্বেলে চোট পেয়ে মাঠ ছাড়তেই চিন্তা বাড়ে পিএসজি কর্তা থেকে শুরু করে তাঁদের সমর্থকদের মধ্যে। কেননা অনেকেই ভাবছিলেন, হয়ত দেম্বেলেকে বেশ কয়েকটি ম্যাচে মাঠের বাইরেই থাকতে হতে পারে। অবশেষে তাঁদের সেই ধারণাই সত্যি প্রমাণিত হল। সূত্রের খবর, ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে যেতে হল ফরাসি তারকাকে।

এদিকে দেম্বেলের চোটের খবর নিশ্চিত করেছে পিএসজি। শনিবার এই ব্যাপারে পিএসজির পক্ষ থেকে জানানো হয়েছে, ইউক্রেন ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান দেম্বেলে। ফলে তাঁকে আপাতত ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকেত হবে। এরপরই পিএসজির কর্তারা এক প্রকার অসন্তুষ্ট হন ফ্রান্সের বর্তমান কোচ দশের ওপর। কেন এই ম্যাচে দেম্বেলেকে মাঠে নামানো হল, তাই নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন তাঁরা।

Related Articles