রাজ্যের খবর

SSC Politics: এসএসসি পরীক্ষা দিতে বাংলায় বিজেপি শাসিত রাজ্যের চাকরিপ্রার্থীরা, গেরুয়া শিবিরকে একহাত কুনালের

SSC politics intensifies as job aspirants from BJP-ruled states like UP, Bihar, and Rajasthan travel to Bengal to appear in the SSC exam, drawing political commentary.

Truth Of Bengal: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অবশেষে ৯ বছর পর বাংলায় ফের হচ্ছে এসএসসি পরীক্ষা। রবিবার প্রথম দফার পরীক্ষা এবং তা কেন্দ্র করে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে(SSC Politics)। তবে এদিন একটি বিশেষ দৃশ্য দেখা গেল। কী সেটি? পরীক্ষা দিতে এসেছেন বিজেপি শাসিত রাজ্যের চাকরিপ্রার্থীরা। কেউ এসেছে বিহার থেকে, কেউ উত্তরপ্রদেশ, আবার কেউ রাজস্থান থেকে।

আরও পড়ুনঃ Election Countdown: ফেব্রুয়ারীর নির্বাচন কেউ আটকাতে পারবে না, নির্বাচন হবেইঃ প্রেস সচিব

বিষয়টি প্রকাশ্যে আসতেই বিজেপিকে একহাত নিয়েছেন শাসকদল তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ। নিজের এক্স হ্যান্ডেল থেকে তিনি এই সংক্রান্ত একটি পোস্ট করেছেন(SSC Politics)। তিনি লেখেন, “বাংলার এসএসসির পরীক্ষা দিতে আজ হাজির যোগীরাজ্যসহ ভিনরাজ্য, ডবল ইঞ্জিন সরকারের রাজ্যের কর্মপ্রার্থীরা। অনেকে বলছেন ওখানে চাকরি নেই। ঠিকমত পরীক্ষা হয় না। বারবার স্থগিত হয়েছে। ইত্যাদি। তাঁরা এখানে পরীক্ষা দিতে এসেছেন। কিছু বুঝলেন? প্রসঙ্গত, এখানে কেউ বলেনি বাংলার চাকরির পরীক্ষা শুধু বঙ্গবাসী দিতে পারবে। কেউ হয়রান করেনি। অপমান করেনি। বাধা দেয়নি। কিছু বুঝলেন? জয় বাংলা।”

FB link: https://www.facebook.com/truthofbengal

উল্লেখ্য, এবারের পরীক্ষাকে কেন্দ্র করে যাতে কোনরকম অভিযোগ না ওঠে, তার জন্য কমিশন বড়সড় ব্যবস্থা করেছে। নথিপত্র খতিয়ে দেখার জন্য পরীক্ষার দুই ঘন্টা আগে এসে পৌঁছাতে বলা হয়েছে পরীক্ষা কেন্দ্রে(SSC Politics)। এছাড়া প্রশ্নপত্রে থাকবে বারকোড, যা স্ক্যান করলে বোঝা যাবে যে অ্যাডমিট কার্ড আসল কি নকল। প্রশ্নপত্র যদি ফাঁস হয়, তাও জানতে পারবে এসএসসি। যদিও নতুন করে পরীক্ষা নেওয়া নিয়েও শাসকদলকে বিরোধীদের কটাক্ষের মুখে পড়তে হয়েছিল। তবে তার পাল্টাও দিয়েছে ঘাসফুল শিবির।

Related Articles