আন্তর্জাতিক

Donald Trump: ‘প্যাট্রিয়ট’ দেওয়ার পর এবার পুতিনকে হুমকি ট্রাম্পের: যুদ্ধ না থামালে বড় শাস্তি!

রিপাবলিকান নেতা স্পষ্ট জানিয়ে দেন যে ৫০ দিনের মধ্যে যদি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ না বন্ধ হয়, তাহলে পুতিনের উপর আসতে চলেছে বড় বিপদ।

Truth of Bengal: জেলেনস্কিকে ‘প্যাট্রিয়ট মিসাইল’ দিয়ে সাহায্যের ঘোষণার পর এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কড়া হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান নেতা স্পষ্ট জানিয়ে দেন যে ৫০ দিনের মধ্যে যদি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ না বন্ধ হয়, তাহলে পুতিনের উপর আসতে চলেছে বড় বিপদ। কি সেই বিপদ? তিনি জানিয়ে দেন যে বড়সড় শুল্ক চাপানো হবে আমেরিকার তরফ থেকে (Donald Trump)।

আরও পড়ুন: Paragliding Accident: হিমাচলে প্যারাগ্লাইডিং দুর্ঘটনায় প্রাণ হারাল গুজরাটের পর্যটক, গুরুতর আহত পাইলট

আমেরিকার রাষ্ট্রপতি হওয়ার পর থেকেই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্ধ করতে উঠেপড়ে লেগেছেন ডোনাল্ড ট্রাম্প। একাধিকবার ফোনে কথাও হয় রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে। কিন্তু তাতে হয়নি সমস্যার সমাধান। সম্প্রতি সাংবাদিক বৈঠক করে তিনি বিষয়টি স্পষ্ট করেন। তবে এরপরই বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করেন রবিবার। রবিবার ট্রাম্প সাংবাদিকদের জানিয়ে দেন যে রাশিয়ার আক্রমণ রুখতে আমেরিকা ‘প্যাট্রিয়ট মিসাইল’ দেবে ইউক্রেনকে (Donald Trump)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

এরপর সোমবার আরো বড় বোমা ফেলেন মার্কিন প্রেসিডেন্ট। সাংবাদিক বৈঠক করে পুতিনকে রীতিমতো তিনি কড়া হুমকি দেন। ট্রাম্প বলেন, “আমরা রাশিয়াকে অনেকবার বলেছি ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামাতে। কিন্তু এবার যদি এই যুদ্ধ না থামে, পুতিন যদি যুদ্ধবিরতিতে রাজি না হন, তাহলে আমেরিকা আরো বড় হারে শুল্ক চাপাবে রাশিয়ার উপর।” বলা বাহুল্য, ট্রাম্পের এই ঘোষণা হইচই ফেলে দিয়েছে আন্তর্জাতিক রাজনীতিতে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে উঠছে এখন অনেক প্রশ্ন (Donald Trump)।

Related Articles