রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নেপথ্যে চীন? স্যাটেলাইট তথ্য ফাঁসের অভিযোগ ইউক্রেনের
Truth Of Bengal: বর্তমানে গোটা আন্তর্জাতিক রাজনীতি রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ ঘিরে তোলপাড়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে যুদ্ধে ইতি টানার আপ্রাণ চেষ্টা চলছে। তবে এখনও পর্যন্ত তিনি সফল হয়ে ওঠেননি। দুই দেশের তরফ থেকেই জারি রয়েছে হামলা পর্ব। এরই মাঝে চীনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন ইউক্রেনের এক অভিজ্ঞতা সম্পন্ন গোয়েন্দা কর্তা। তাঁর অভিযোগ, চীন গোপন তথ্য তুলে দিচ্ছে রাশিয়াকে যাতে তারা আরও ভালোভাবে ইউক্রেনের ভিতরে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সুযোগ পায়। (Ukraine-Russia)
আরও পড়ুনঃ জয়ের সরণিতে ফিরলেও, শিল্ড হাতছাড়া হল মেসিদের দলের
ওলেহ আলেকজান্দ্রভ নামে সেই গোয়েন্দা কর্তা ইউক্রেনের রাষ্ট্রীয় সংবাদসংস্থাকে জানান যে কোথায় হামলা চালালে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কিয়েভ, রাশিয়াকে সেই সংক্রান্ত স্যাটেলাইট তথ্য তুলে দিচ্ছে বেজিং (Ukraine-Russia)। তার পাশাপাশি চিহ্নিত করে দিচ্ছে যেই বিদেশী বিনিয়োগগুলি রয়েছে। তিনি বলেন, ” আমাদের কাছে প্রমাণ আছে যে চীনের সাহায্যে রাশিয়া ইউক্রেনের ভূখণ্ডের কৌশলগত জায়গাগুলি স্যাটেলাইট ব্যবহার করে শনাক্ত করছে। কোথায় কোথায় হামলা চালানো যায় খোঁজ চালাচ্ছে। গত কয়েকমাসে আমরা দেখেছি যে হামলা এমন জায়গায় চালানো হয়েছে যেখানে বিদেশি বিনিয়োগ রয়েছে।” প্রসঙ্গত, এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির তরফ থেকে চীনের বিরুদ্ধে রাশিয়াকে অস্ত্র ও গোলাবারুদ তুলে দেওয়ার অভিযোগ করা হয়।
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
উল্লেখ্য, চার বছরে পা দিতে চলেছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে এই যুদ্ধ বন্ধ হয়। এমনকি এর জন্য তিনি শাস্তি দেন ভারতীয় শুল্কের হার দ্বিগুণ করে। তবে ভারত নিজের অবস্থান স্পষ্ট করে দেয় এবং জানায় যে দেশের চাহিদা অনুযায়ী সমস্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে অব্যাহত রয়েছে দুই দেশের হামলা ও পাল্টা হামলা পর্ব। (Ukraine-Russia)






