Bangladesh Tariff: শুল্ক কমিয়ে মহম্মদ ইউনূসকে স্বস্তি ট্রাম্পের
শেখ হাসিনার দেশ ছাড়ার ৩ দিন পর অর্থাৎ ৮ অগস্ট ইউনূস সরকারের এক বছর পূর্তি। এই সময় দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প দিলেন খুশীর খবর।
Truth of Bengal: সামনেই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি। ৪ দিন পর বাংলাদেশে গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি। এক বছর আগে বাংলাদেশ ছেড়েছিলেন শেখ হাসিনা। শেখ হাসিনার দেশ ছাড়ার ৩ দিন পর অর্থাৎ ৮ অগস্ট ইউনূস সরকারের এক বছর পূর্তি। এই সময় দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প দিলেন খুশীর খবর। বাংলাদেশের উপর থেকে অতিরিক্ত শুল্ক ১৫ শতাংশ কমিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। স্বাভাবিকভাবেই খুশী মহম্মদ ইউনূস। আগে মার্কিন প্রশাসন ৩৫ শতাংশ শুল্ক চাপিয়েছিল।
আরও পড়ুন: Turtle Rescue: ঘাটালে বেআইনি অ্যাকোরিয়ামে কচ্ছপ, উদ্ধার করে নদীতে ফেরানোর উদ্যোগ বন দফতরের
৩৫ শতাংশ শুল্ক দেওয়ায় আর্থিক দিক থেকে ধাক্কা খেয়েছিল। শুল্ক চাপানোয় সব থেকে ক্ষতিগ্রস্ত পোশাক শিল্প। অতিরিক্ত শিল্প দেওয়ায় পোশাক শিল্প ক্ষতির মুখে। রাজনৈতিক ব্যাক্তিদের মতে, ইউনূস সরকারের নানা অভিযোগের সামনে মহম্মদ ইউনূসের কাছে স্বস্তির খবর। । বাংলাদেশের পণ্যের উপর আগে থেকেই আমেরিকা ১৫ শতাংশ শুল্ক নিয়ে থাকে। আরও ২০ শতাংশ যুক্ত হওয়ায় মোট শুল্কের পরিমাণ দাঁড়াল ৩৫ শতাংশ। কিন্তু আগের হারের শুল্ক ছিল ৫০ শতাংশ।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/
শুক্রবার থেকে নতুন শুল্ক কার্যকর হওয়ার কথা। সে হিসাবে আজ থেকে বাংলাদেশকে বর্তমানের গড় ১৫ শতাংশ ও নতুন পাল্টা শুল্ক ২০ শতাংশ, অর্থাৎ মোট ৩৫ শতাংশ শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করতে হবে। প্রসঙ্গত, শুল্ক নিয়ে আলোচনার জন্য বাংলাদেশের প্রতিনিধিদল যুক্তরাষ্ট্র সফরে রয়েছে। শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির সঙ্গে টানা তিন দিন আলোচনা করেন প্রতিনিধিদলের সদস্যরা।






