Turtle Rescue: ঘাটালে বেআইনি অ্যাকোরিয়ামে কচ্ছপ, উদ্ধার করে নদীতে ফেরানোর উদ্যোগ বন দফতরের
নিমতলা গ্রামের বিভিন্ন অ্যাকোরিয়ামে এই কচ্ছপগুলিকে রাখা হয়েছিল। রেঞ্জার সাহেবের তৎপরতায় এবং স্থানীয় বাসিন্দাদের সহায়তায় সেগুলিকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
Truth of Bengal: ঘাটালের অ্যাকোরিয়াম থেকে উদ্ধার হল কচ্ছপ।, ছাড়া হবে নদীতে। ঘাটাল বন দফতরের উদ্যোগে ঘাটাল থেকে উদ্ধার করা হলো বেশ কয়েকটি কচ্ছপ। নিমতলা গ্রামের বিভিন্ন অ্যাকোরিয়ামে এই কচ্ছপগুলিকে রাখা হয়েছিল। রেঞ্জার সাহেবের তৎপরতায় এবং স্থানীয় বাসিন্দাদের সহায়তায় সেগুলিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। জানা গেছে, প্রায় ৫টির মতো কচ্ছপ উদ্ধার করা হয়েছে (Turtle Rescue)।
আরও পড়ুন: Purulia: বন্দী ভারতের বুকে স্বাধীনতার বার্তা, পুরুলিয়ায় প্রথম জাতীয় পতাকা উত্তোলন
বন দফতরের আধিকারিকদের মতে, কচ্ছপগুলিকে এভাবে অ্যাকোরিয়ামে রাখা বেআইনি। এই উদ্ধার হওয়া কচ্ছপগুলিকে পরীক্ষা করে দেখা হবে। তারপর উপযুক্ত পরিবেশে সেগুলিকে নিকটবর্তী কোনো নদী বা জলাশয়ে ছেড়ে দেওয়া হবে। এর ফলে কচ্ছপগুলি তাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে এবং পরিবেশের ভারসাম্য বজায় থাকবে। বন দফতরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পরিবেশপ্রেমীরা। তারা আশা করছেন, এই ধরনের অভিযান ভবিষ্যতে আরও চলবে (Turtle Rescue)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/






