Rahul Gandhi: বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সোজাসুজি রাহুলের বিস্ফোরক আক্রমণ
শুধু তাই নয়, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে হেঁটে ইন্ডিয়া জোট কমিশন ঘেরাও করার সিদ্ধান্ত নিয়েছে।
Truth of Bengal: এই মুহূর্তে গোটা ভারতবর্ষ উত্তাল স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) ইস্যুতে। বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে যেভাবে অজস্র ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে, তার নিন্দা করেছেন সকলে। কেন্দ্র ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে বিরোধীদের তরফ থেকে। শুধু তাই নয়, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে হেঁটে ইন্ডিয়া জোট কমিশন ঘেরাও করার সিদ্ধান্ত নিয়েছে।( Rahul Gandhi)
[আরও পড়ুনঃ Bangladesh Tariff: শুল্ক কমিয়ে মহম্মদ ইউনূসকে স্বস্তি ট্রাম্পের]
এই আবহাওয়ায় শুক্রবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন লোকসভার বিরোধী দলনেতা, তথা কংগ্রেস সাংসদ, রাহুল গান্ধী। তুমি দাবি করেন যে ভোট চুরিতে হাত রয়েছে কমিশনের। সংসদ চত্বরে দাঁড়িয়ে তিনি বলেন, “এই সংক্রান্ত প্রমাণ আমরা পেয়েছি। যে বা যারা এই কাজে যুক্ত, সে যে কোন পদেরই হোক না কেন, রেহাই দেওয়া হবে না কোনভাবেই।” ( Rahul Gandhi)
লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial
তিনি আরো বলেন, “মধ্যপ্রদেশ ও লোকসভা নির্বাচনের ফলাফল দেখেই আমাদের সন্দেহ হয়েছিল। সেটা আরো বেড়ে যায় মহারাষ্ট্র নির্বাচনের ফলাফল দেখুন। যখন আমরা দেখলাম যে হঠাৎ করে ১ কোটি ভোটার যুক্ত হয়ে গেল চূড়ান্ত ভোটার তালিকায়, তখনই আমাদের কাছে পরিষ্কার হয়ে যায় যে কিছু একটা হচ্ছে। তারপর তদন্ত চালানো হয় ছয় মাস ধরে এবং এরপর যা আমাদের হাতে লাগে, তা একেবারে পরমাণু বোমার মতো। কমিশন পালাতে পারবে না যদি একবার এটা বিস্ফোরণ হয়।”( Rahul Gandhi)
রাজনৈতিক মহল মনে করছেন যে এমনটা যদি সত্যি হয় তাহলে আসন্ন বিধানসভা নির্বাচনগুলির আগে বড় চাপে পড়বে গেরুয়া শিবির। শুধু তাই নয়, নির্বাচন কমিশনকেও করতে হবে প্রশ্নের মুখে। তার উপর ইন্ডিয়া জোটের তরফ থেকে এই ইস্যুতে নির্বাচন কমিশন ঘেরাও করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেক্ষেত্রে দেখার বিষয় যে কি বোমা ফাটায় হাত শিবির। বিজেপিকে চাপে ফেলতে পারে কি না কংগ্রেস, সেটাই এখন দেখার। তবে এই প্রমাণ নিয়ে যে রহস্য বাড়ছে, তা না বললেও চলে।( Rahul Gandhi)






