দেশ

রেকর্ড হারে বাড়ছে তাপমাত্রা,এই বছরই হতে পারে উষ্ণতম বছর

Temperatures are rising at a record rate, this year could be the hottest year ever

The Truth of Bengal: সর্বকালের সমস্ত রেকর্ঢ ভাঙছে ২০২৪। চলতি বছর রেকর্ড হারে বাড়ছে তাপমাত্রা। বিজ্ঞানীদের আশঙ্কা, এই বছরই হতে পারে উষ্ণতম বছর। নতুন করে বাংলা, ওড়িশা সহ একাধিক রাজ্যে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। থাকছে হিট স্ট্রোকের আশঙ্কাও। দেশের বিভিন্নপ্রান্তে ভয়ঙ্কর তাপপ্রবাহের ইঙ্গিত। ২০২৪-ই দ্রুতই পেতে চলেছে উষ্ণতম বছরের তকমা, সতর্কবার্তা জারি করে জানাল আইএমডি।

বিজ্ঞানীদের মতে বিশ্বের ইতিহাসে এটাই সর্বোচ্চ উষ্ণতার বছর। দেশের মধ্যে ওড়িশা সর্বোচ্চ তাপমাত্রার পারদ ৪৩.৮ ডিগ্রিতে ছুঁয়ে রেকর্ড গড়েছে। তারপরই রয়েছে বারিপদা। তৃতীয়স্থানে রয়েছে, নুয়াপদা। আগামী পাঁচদিন বিহার ও ঝাড়খণ্ডে আরও ভয়াবহ তাপপ্রবাহের আশঙ্কা করছে আইএমডি। আগামী সপ্তাহেই ভারতের তাপমাত্রা চরম পর্যায়ে পৌঁছতে পারে।

ভুবনেশ্বরে সর্বোচ্চ তাপমাত্রা আগামী আরও তিন থেকে চারদিনে বাড়তে পারে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এমনটাই জানিয়েছে ভুবনেশ্বরের আবহাওয়া অফিস। এছাড়াও ২৬ থেকে ২৯ এপ্রিল ওড়িশার বিভিন্ন এলাকায় হিটওয়েভ পরিস্থিতি বজায় থাকার কথাও রয়েছে। বালেশ্বর, ময়ুভঞ্জ সহ আরও বেশ কয়েকটি জায়গায় হিটওয়েভের লাল সতর্কতাও জারি রয়েছে বলে খবর।

Related Articles