রাজনীতি

বিজেপিকে বিসর্জনের ডাক দিয়ে সোচ্চার অভিষেক

Abhishek made a vocal call to abandon the BJP

The Truth of Bengal: মমতা বন্দ্যোপাধ্যায়ের পথেই দিল্লিতে পরিবর্তনের পক্ষে সুর চড়াচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।শনিবার বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে খয়রাশোলে সভা করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।তাঁর অভিযোগ,বিজেপি শুধু মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলে।এরপরই বিজেপির ইস্তাহার নিয়ে মুখর হন তিনি।

তাইর আশঙ্কা,এরপর বিজেপি সংবিধান বদলে দেবে।তাই অভিষেক ডাক দেন, এবার যত জোরে বিজেপির বিরুদ্ধে ভোট  দেবেন তত জোরে দিল্লিতে ভূমিকম্প হবে। পদ্মফুল যাতে সর্ষেফুল দেখে সেই চেষ্টা করতে হবে।তাই ১৩মে  বিজেপিকে উৎখাত করার আহ্বান জানিয়েছেন তিনি।

তাঁর বক্তব্য,‘বিজেপির ইস্তাহারে বলা হচ্ছে, পাঁচ বছরে এক বার আপনি ভোট দেবেন। এই ভোটই আপনার জীবনের শেষ ভোট হতে পারে। কারণ দিল্লিতে মোদি সরকার এলে আর ভোট করবে না।তাই সংবিধান বদলে দিতে চাওয়া,মানুষের অধিকার কেড়ে নেওয়ার অভিযোগ করে বিজেপিকে অত্যাচারী শক্তি বলে কটাক্ষ করেন তৃণমূল সুপ্রিমো।

Related Articles