
The Truth Of Bengal : রেকর্ড ভেঙে নয়া রেকর্ড করার খেলা হল আইপিএল। আর এবার আইপিএলে দলগুলো রানের পাহাড় গড়ছে। যখনই রানের রেকর্ড করছে কোনো দল ঠিক পর মুহূর্তে গিয়ে সেই রেকর্ড ভেঙে দিয়ে নয়া নজির করছে অন্য কোন দল। কেকেআরের বিপক্ষে পাঞ্জাব ঠিক সেরকমই এক রেকর্ড করে। যা দেখে সমর্থকরা একেবারে চমকে যায়। শুধু সামর্থকেরায় নয়। চমকে যান রবিচন্দ্রন অশ্বিন্ও । কলকাতা পাঞ্জাব ম্যাচে ছক্কার পাহাড় দেখল সমর্থকেরা। বোলারদের অবস্থা একেবারে খারাপ হয়ে যায় আর এই অবস্থায় ম্যাচ দেখতে দেখতে রবিচন্দ্র অশ্বিন এক্সে জানিয়েছেন বোলারদেরকে রক্ষা করো কেউ। শুধু রবিচন্দ্রন অশ্বিনই নন। এই মন্তব্য সমর্থকদেরও।
“Save the bowlers” someone plsss
🆘🆘🆘 #KKRvsPBKS #IPL2024— Ashwin 🇮🇳 (@ashwinravi99) April 26, 2024
দেশের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া অবাক হন। তিনি বলেন , এরকম ম্যাচকে কীভাবে ব্যাখ্যা করা যায়? তিনি যদিও এই ম্যাচকে ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন।
তবে এই ম্যাচ দেখে অবাক হয়েছেন সমর্থকেরাও। একসময়ে মনে হয়েছিল জিতবে কেকেআর। শেষ পর্যন্ত জিতে যায় পাঞ্জাব। সঙ্গে রেকর্ড গড়ে দল।






