Tata Discount: কর কমতেই কমছে গাড়ির দাম, টাটার বিভিন্ন মডেলে মিলছে বিশাল ছাড়
৬ সেপ্টেম্বর টাটা মোটরসের এক্স (প্রাক্তন টুইটার) হ্যান্ডলে একটি পোস্টে জানানো হয়, জিএসটি কমার ফলে তাদের বিভিন্ন গাড়ির দাম সর্বোচ্চ ১ লক্ষ ৫৫ হাজার টাকা পর্যন্ত কমতে পারে।
Truth of Bengal: দেশজুড়ে কর সংস্কারের জেরে সাধারণ মানুষের মুখে হাসি। নিত্যপ্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে যানবাহন ও ইলেকট্রনিক সামগ্রী—সবেতেই কর হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। আগামী ২২ সেপ্টেম্বর থেকে নতুন জিএসটি কাঠামো কার্যকর হতে চলেছে। তার আগেই বড়সড় ঘোষণা করল টাটা মোটরস। সংস্থার তরফে জানানো হয়েছে, তাদের একাধিক গাড়ি ও এসইউভির দাম উল্লেখযোগ্যভাবে কমবে (Tata Discount)।
আরও পড়ুনঃ Community Outreach: ক্যাম্পে লক্ষী ভান্ডারে আবেদন করতে আসা লক্ষ্মীদের হাতে দেওয়া হল লাল গোলাপ
৬ সেপ্টেম্বর টাটা মোটরসের এক্স (প্রাক্তন টুইটার) হ্যান্ডলে একটি পোস্টে জানানো হয়, জিএসটি কমার ফলে তাদের বিভিন্ন গাড়ির দাম সর্বোচ্চ ১ লক্ষ ৫৫ হাজার টাকা পর্যন্ত কমতে পারে। তালিকায় রয়েছে বেশ কয়েকটি জনপ্রিয় মডেল। যেমন—টাটা কার্ভের দাম কমছে ৬৫ হাজার টাকা। কলকাতায় এই গাড়ির অন রোড মূল্য এখন ১১.৫২ লক্ষ টাকা থেকে শুরু হয়ে সর্বাধিক ২২.৪৯ লক্ষ টাকা পর্যন্ত যায় ভ্যারিয়েন্ট অনুযায়ী (Tata Discount)।
বাকি মডেলগুলির মধ্যে টাটা টিয়াগো ও টাটা টগরের দাম যথাক্রমে ৭৫ হাজার ও ৮০ হাজার টাকা কমছে। জনপ্রিয় মডেল পাঞ্চের দাম কমছে ৮৫ হাজার টাকা। টাটা অ্যালট্রোজে মিলবে ১ লক্ষ ১০ হাজার টাকার ছাড়। বড় সেগমেন্টের মধ্যে হ্যারিয়ার ও সাফারির দাম কমবে যথাক্রমে ১.৪০ লক্ষ ও ১.৪৫ লক্ষ টাকা। তবে সবচেয়ে বড় ছাড়টি থাকছে টাটা নেক্সনের ক্ষেত্রে—এই গাড়ির দাম এক ধাক্কায় কমতে চলেছে ১ লক্ষ ৫৫ হাজার টাকা পর্যন্ত (Tata Discount)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
বর্তমানে কলকাতায় নেক্সনের অন রোড প্রাইস ৯.২৬ লক্ষ টাকা থেকে শুরু হয়ে ১৮ লক্ষ পর্যন্ত পৌঁছায়। নতুন দাম কার্যকর হলে বাজারে এই গাড়ির চাহিদা যে আরও বাড়বে, তা স্পষ্ট। বিশেষজ্ঞদের মতে, টাটার এই মূল্য হ্রাসের কৌশল উৎসবের মরসুমে বিক্রি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে (Tata Discount)।






