রাজ্যের খবর

Community Outreach: ক্যাম্পে লক্ষী ভান্ডারে আবেদন করতে আসা লক্ষ্মীদের হাতে দেওয়া হল  লাল গোলাপ 

A unique community outreach camp under “Aamar Para Aamar Samadhan” in Sundarbans’ Shalipur Panchayat brings solutions to local issues and empowers women through Lakshmir Bhandar.

Truth Of Bengal: সুন্দরবনে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে অভিনব উদ্যোগ পঞ্চায়েত প্রশাসনের(Community Outreach)। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার শালিপুর গ্রাম পঞ্চায়েতের ৪০ ৪১ এবং ৪২ নম্বর বুথ নিয়ে অনুষ্ঠিত হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প। উক্ত ক্যাম্পে সাধারণ মানুষ পানীয় জল রাস্তার লাইট রাস্তা সহ বিভিন্ন অভিযোগ জানাচ্ছেন। তার পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে সমাধানের ও আশ্বাস দেওয়া হচ্ছে আবার কোন কোন সমস্যা সাথে সাথেই সমাধান করা হচ্ছে।

আরও পড়ুনঃ Koel Mallick: ‘তখন নিজেকে অযোগ্য মনে হয়েছিল’, কেন এই মন্তব্য কোয়েল মল্লিকের?

উক্ত ক্যাম্পেই অভিনব উদ্যোগ নিয়েছেন, সালিপুর গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ ক্যাম্পে লক্ষী ভান্ডারে আবেদন করতে আশা লক্ষ্মীদের হাতে তুলে দেয়া হল বিশেষ লক্ষী ভান্ডার এবং সঙ্গে তাদের মিষ্টিমুখ করিয়ে হাতে একটি করে লাল গোলাপ ধরিয়ে দেওয়া হল(Community Outreach)। ফলে আগামী দিনে লক্ষ্মী ভান্ডারের হাত ধরে লক্ষ্মীরা যেমন স্বাবলম্বী হতে পারবেন অন্যদিকে সাধারণ মানুষকে প্রশাসনমুখী করতে বা প্রশাসনের আরো কাছাকাছি আনতে এটি অভিনব উদ্যোগ বলে জানা যায়।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

উক্ত ক্যাম্পে উপস্থিত ছিলেন হাড়োয়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আব্দুল খালেক মোল্লা হাড়োয়া ব্লকের জয়েন বিডিও অনিমেষ পাল শালিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ফেরদাউসি খাতুন বিবি প্রধান প্রতিনিধি ফরিদুল ইসলাম শালীপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অবনী মন্ডল সহ এলাকার সমস্ত পঞ্চায়েত সদস্যরা(Community Outreach)। বিশিষ্টজনদের উপস্থিতিতে ধুমধাম করে অনুষ্ঠিত হল আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প।

Related Articles