দেশ

এক মহিলা ও যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য অন্ধ্রপ্রদেশের সমরলাকোটায়

পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে মহিলার গলা কাটা দেহটি উদ্ধার হয়েছে মঙ্গলবার সমরলাকোটার পানাসপাদু গ্রামের শুভ্রমানেশ্বরা স্বামী মন্দিরের পাশে এক খালে।

Truth Of Bengal: এন চন্দ্রবাবু নাইডুর রাজ্য অন্ধ্রপ্রদেশে ঘটলো এক ভয়াবহ ঘটনা। এক মহিলার গলা কাটা দেহ উদ্ধার হয়েছে মন্দিরের কাছে এক খাল থেকে। শুধু তাই নয়, এর সঙ্গে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে রেললাইনের ধার থেকেও। এই ঘটনাগুলিকে কেন্দ্র করে সেই এলাকা ও তার আশেপাশের চত্বরে ছড়িয়েছে জোর চাঞ্চল্য। পুলিশের তরফ থেকেও চলছে তদন্ত এবং এই সংক্রান্ত যাবতীয় সবকিছু জানার চেষ্টা চলছে।(AndhraPradesh)

পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে মহিলার গলা কাটা দেহটি উদ্ধার হয়েছে মঙ্গলবার সমরলাকোটার পানাসপাদু গ্রামের শুভ্রমানেশ্বরা স্বামী মন্দিরের পাশে এক খালে। মহিলা পরিচয় এখনও জানা যায়নি। তবে পুলিশ মনে করছে তাঁকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এরপরই যুবকের দেহটি উদ্ধার হয় গুদাপত্রি রেলওয়ে গেটের কাছ থেকে। জানা গিয়েছে, ট্রেনের সামনে ঝাঁপ দিয়েছিলেন যুবক। শুধু তাই নয়, দেহটি যেখান থেকে উদ্ধার হয়েছে, তার থেকে খালের দূরত্ব বেশি নয়।(AndhraPradesh)

যুবক আত্মঘাতী হওয়ার আগে মহিলাকে হত্যা করেছিলেন বলে ধারণা পুলিশের প্রাথমিক তদন্তের পর। এখানেই শেষ নয়, আরও জানা গিয়েছে যে দুজনেই কাকিনাড়া জেলার গোল্লাপোরলু এলাকার দুর্গাদা এলাকার বাসিন্দা। পাশাপাশি, মহিলার দেহ যেখান থেকে উদ্ধার হয়েছে, সেখানে যুবকের টুপির পাশাপাশি পাওয়া গিয়েছে দুজনের ফোন এবং তা পরীক্ষা করে দেখা গিয়েছে যে বেশ কয়েকবার কথা হয়েছিল দুজনের মধ্যে। পেড্ডাপুরম এলাকার ডেপুটি পুলিশ সুপার বলেছেন, “পুলিশ আধিকারিকরা দুই এলাকায় ঘুরে দেখেছেন। আমাদের ধারণা কোনও যোগসূত্র থাকতে পারে দুটি ঘটনার মধ্যে।”(AndhraPradesh)

Related Articles