দেশ

ব্রিকসের শেষ দিনে ‘সুপার সানডে’ মোদির! একদিনে ৭ দেশের নেতার সঙ্গে বৈঠক

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে বৈঠকে বিরল খনিজ, পরিকাঠামো, খাদ্য নিরাপত্তা এবং প্রযুক্তি নিয়ে আলোচনা করেন মোদি।

Truth of Bengal: দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন শেষ হয়েছে রবিবার। সম্মেলনের শেষ দিনে কূটনৈতিক ব্যস্ততায় কাটিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একদিনেই সাতটি দেশের রাষ্ট্রনেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। আলোচনার মূল বিষয় ছিল বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি এবং প্রতিরক্ষা সহযোগিতা।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে বৈঠকে বিরল খনিজ, পরিকাঠামো, খাদ্য নিরাপত্তা এবং প্রযুক্তি নিয়ে আলোচনা করেন মোদি। পাশাপাশি আফ্রিকার উন্নয়ন এবং গ্লোবাল সাউথের স্বার্থে একসঙ্গে কাজ করার বার্তাও দেন তিনি।

ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সঙ্গে অর্থনীতি, যোগাযোগ, প্রযুক্তি, বাণিজ্য এবং মহাকাশ গবেষণা নিয়ে কথা হয়। মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ এল-সিসির সঙ্গে বৈঠকে ভারত-মিশর সম্পর্কের পাশাপাশি পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতিও উঠে আসে।

এছাড়াও কাজাখস্তান, বুরুন্ডি, উগান্ডা ও নাইজেরিয়ার নেতাদের সঙ্গেও বৈঠক করেন মোদি। এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গেও তাঁর দ্বিপাক্ষিক বৈঠক হয়েছিল।

শনিবার ভারত মণ্ডপমে প্রধানমন্ত্রীর নৈশভোজে বিদেশি অতিথিদের পাশাপাশি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ, মহারাষ্ট্রের দেবেন্দ্র ফডণবীস, অসমের হিমন্ত বিশ্বশর্মা, উত্তরাখণ্ডের পুষ্কর সিং ধামী এবং দিল্লির রেখা গুপ্ত সেখানে যোগ দেন।

Related Articles