বিনোদন

Alia Bhatt: হাত ধরে টানাটানি, সেলফির জন্য নাছোড়! পুজো মণ্ডপে আলিয়া ভাটের সঙ্গে এ কী হল?

ভিড়ের মধ্যে এক মহিলা অনুরাগী নিরাপত্তা বলয় ভেঙে আচমকা আলিয়ার হাত টেনে ধরে তাঁর সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন, যা দেখে কার্যত হতভম্ব হয়ে যান খোদ নায়িকা।

Truth of Bengal: নবমীর রাতে নর্থ বম্বে সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে এক অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। ভিড়ের মধ্যে এক মহিলা অনুরাগী নিরাপত্তা বলয় ভেঙে আচমকা আলিয়ার হাত টেনে ধরে তাঁর সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন, যা দেখে কার্যত হতভম্ব হয়ে যান খোদ নায়িকা। মহানবমীর রাতে রানি মুখার্জি ও কাজলের পরিবারের এই ঐতিহ্যবাহী পুজোয় নজরকাড়া সাজে হাজির হয়েছিলেন কাপুর বাড়ির বধূ আলিয়া। মণ্ডপ থেকে যখন তিনি বের হচ্ছিলেন, তখনই ঘটে এই কাণ্ড। কড়া নিরাপত্তার মধ্যেও ওই অনুরাগী আলিয়ার কাছে পৌঁছে গিয়ে তাঁর হাত ধরে টানাটানি শুরু করেন। পরিস্থিতি হাতের বাইরে যেতে দেখে দ্রুত ছুটে আসেন নায়িকার নিরাপত্তারক্ষীরা (Alia Bhatt)।

কিন্তু নাছোড়বান্দা ওই মহিলা ছবি না তুলে কিছুতেই সরতে রাজি ছিলেন না। এই পরিস্থিতিতে বেশিরভাগ তারকা যেখানে বিরক্ত হন, সেখানে আলিয়া দেখালেন অন্যরকম উদারতা। ভিড়ের মধ্যে অনুরাগীকে দেখে মোটেই তাঁকে দূরে ঠেলে দেননি। বরং, তিনি নিরাপত্তারক্ষীদের থামিয়ে দেন এবং নিজেই এগিয়ে গিয়ে ওই মহিলা ভক্তের সঙ্গে হাসিমুখে সেলফি তোলেন (Alia Bhatt)।

আলিয়া ভাটের এই মিষ্টি ও ধৈর্যশীল আচরণে মুগ্ধ হয়েছে নেটপাড়া। ঘটনার ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় দাবানল গতিতে ভাইরাল। বরাবরই ভক্তদের প্রতি আলিয়ার আন্তরিক ব্যবহার প্রশংসিত হয়েছে, আর এই ঘটনা যেন আবারও প্রমাণ করল কেন তিনি সকলের প্রিয়! উল্লেখ্য, অয়ন মুখার্জির বন্ধুত্বের সূত্রে মুখার্জি পরিবারের সঙ্গে রণবীর-আলিয়ার সম্পর্ক দীর্ঘদিনের। সেই সূত্রেই নবমীর বিশেষ দিনে তাঁদের পুজো মণ্ডপে উপস্থিত হয়েছিলেন আলিয়া (Alia Bhatt)।

Related Articles