
The Truth of Bangla: শনিবার ঠানের কাছে উদ্ধব ঠাকরের কনভয়ে হামলার অভিযোগ। MNS-এর সমর্থকদের বিরুদ্ধে এই হামলার অভিযোগ উঠছে। তাঁদের নেতা রাজ ঠাকরের গাড়িতে হামলার পাল্টা হামলা চালানোর দাবি MNS-এর সমর্থকদের। এই ঘটনায় আটক বেশ কয়েকজন। উদ্ধব ঠাকরের কনভয়ে হামলার ঘটনা। তার কনভয়ে গোবর, নারকেল এবং টম্যাটো ছোঁড়া হয় বলে অভিযোগ উঠছে।
অভিযাগের তীর এমএনএস সমর্থকদের বিরুদ্ধে। জানা যায়, শুক্রবার রাজ ঠাকরের মধ্য মহারাষ্ট্রের এক জায়গা থেকে দলীয় কাজ সেরে ফেরার পথেই হামলা চালানো হয় উদ্ধবের কনভয় লক্ষ্য করে। এমএনএস সমর্কদের তরফ থেকে দাবি করা হয়, তাঁদের নেতা রাজ ঠাকরের গাড়ির উপর যে হামলা চালানো হয়েছিল, সেই হামলারই পাল্টা হামলা চালিয়েছেন তারা। ইতিমধ্যেই এই হামলার একটি ভিডিও প্রকাশ্যে।
ভিডিওতে দেখা যাচ্ছে, আগে থেকেই রাস্তার পাশে অপেক্ষারত অবস্থায় কয়েকজন দাঁড়িয়েছিলেন, যাদের হাতে নারকেল, টোমেযাটো ও গোবর সহ আরও নানা জিনিসপত্র ছিল। উদ্ধব ঠাকরের কনভয় ওই রাস্তা পর্যন্ত পৌঁছতেই তাঁর গাড়ি লক্ষ্য করে শুরু হয় হামলা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশের তরফ থেকে ২০ জনকে আটক করা হয়। ঠাণের এক পুলিশ আধিকারিকের তরফ থেকে দায়ের করা হয় একটি অভিযোগ। চলে তদন্ত। তবে এখনও পর্যন্ত রাজ ঠাকরের তরফ থেকে এই হামলার বিষয়ে কোনও প্রতিক্রিয়াই পাওয়া যায়নি।




