Rajasthan: সাইকেল চালাতে গিয়ে বেপরোয়া গাড়ির ধাক্কায় অবসরপ্রাপ্ত সেনা আধিকারিকের মৃত্যু
এক পথচারী রাস্তার ধারে পড়ে থাকা জজরাকে দেখে পুলিশে খবর দেন।
Truth of Bengal: রাজস্থানের জয়পুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক নারসারাম জজরার। ১৫ অগস্ট চিত্রকূট স্টেডিয়ামের দিকে সাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি বেপরোয়া গাড়ি পিছন থেকে ধাক্কা মারে তাঁকে। ধাক্কার ফলে সাইকেল-সহ গাড়ির সামনে আটকে যান ওই সেনা আধিকারিক।(Rajasthan)
[আরও পড়ুনঃ Divine Flute: শ্রী কৃষ্ণের প্রিয় বাঁশি, হুগলির সবুজ কালী মন্দিরে শাস্ত্রীয় রাগে অনন্য জন্মাষ্টমী অনুষ্ঠান]
এ অবস্থায় চালক প্রায় ১০ ফুট টেনে নিয়ে যায় তাঁকে। তারপর গাড়ি নিয়ে পালিয়ে যায়।পুলিশ সূত্রে খবর, ঘটনার সময় রাস্তায় ভিড় ছিল না। এক পথচারী রাস্তার ধারে পড়ে থাকা জজরাকে দেখে পুলিশে খবর দেন। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত গাড়ি ও চালককে শনাক্ত করেছে পুলিশ। তবে কাউকে গ্রেফতার করা হয়নি।(Rajasthan)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
জানা গিয়েছে, এক মহিলা চালাচ্ছিলেন গাড়িটি, তাঁর সন্তানও তখন পাশে বসেছিল। ওই মহিলাকে চিহ্নিত করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। বলা বাহুল্য, কয়েক সপ্তাহ আগেই জয়পুরে একটি ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছিল সফন বেগ নামে এক কিশোরের। পরপর দুর্ঘটনায় শহরে উদ্বেগ বাড়ছে। বেপরোয়া গাড়ির রাশ টানতে কঠোর পদক্ষেপের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।(Rajasthan)






