রাজ্যের খবর

রিষড়ায় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় খেলা দিবস উদ্‌যাপন, মাঠে প্রাক্তন ফুটবল তারকারা

ম্যাচটি অনুষ্ঠিত হয় রিষড়ার পশ্চিম রেলপারের গোষ্ঠ পাল ময়দানে।

Truth of Bengal: রিষড়ায় (Rishra) ১৭ই আগস্ট, শনিবার, খেলা দিবস উপলক্ষে পুরসভার উদ্যোগে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এই ম্যাচে অংশগ্রহণ করেন পুর প্রধান একাদশ ও উপ পুর প্রধান একাদশ। ম্যাচটি অনুষ্ঠিত হয় রিষড়ার পশ্চিম রেলপারের গোষ্ঠ পাল ময়দানে।

[আরও পড়ুনঃ Rajasthan: সাইকেল চালাতে গিয়ে বেপরোয়া গাড়ির ধাক্কায় অবসরপ্রাপ্ত সেনা আধিকারিকের মৃত্যু]

বিশিষ্ট খেলোয়াড়দের উপস্থিতি ম্যাচটিকে বিশেষ করে তোলে। ম্যাচে অংশগ্রহণ করেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন খেলোয়াড় সমীর চৌধুরী, ইস্টবেঙ্গলের প্রাক্তন খেলোয়াড় সুপ্রিয় দাশগুপ্ত, রবি কর্মকার, রাজু কর্মকার, রিষড়া পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জয় সরকার সহ অন্যান্য বিশিষ্ট খেলোয়াড়েরা।(Rishra)

পুর প্রধান বিজয় সাগর মিশ্র জানান, “আমাদের দেশের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় প্রতিবছরের মতো এই খেলা দিবস পালন করা হচ্ছে। আমাদের রিষড়া এলাকার প্রাক্তন বিখ্যাত খেলোয়াড়েরা খেলা অংশ নিচ্ছেন।”(Rishra)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

এদিনের খেলা দিবসে উপস্থিত ছিলেন পৌর সদস্য মনোজ গোস্বামী, পৌর সদস্য শুভজিৎ সরকার, পৌর সদস্য শীতল ঘটক, পৌর সদস্য কিশোর ঘোষ, সহ প্রচুর ক্রীড়া প্রেমী মানুষ। এই ধরনের উদ্যোগ বাঙালির খেলার প্রতি ভালোবাসা ও ঐতিহ্যকে আরও শক্তিশালী করে তোলে।

Related Articles