দেশ

যোগীরাজ্যে অপরাধীর পার্টিতে নাচছে পুলিশ, ভাইরাল ভিডিও

সোমবার সেই ভিডিও ভাইরাল হয় বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে এবং এরপর শুরু হয় তীব্র সমালোচনা।

Truth Of Bengal: যোগীরাজ্য উত্তরপ্রদেশে আইনশৃঙ্খলার চরম দুরবস্থা এলো জনসম্মুখে। অপরাধীর পার্টিতে উপস্থিত পুলিশ। শুধু তাই নয়, বিয়ারে চুমুক দেওয়ার পাশাপাশি নাচানাচিও করছেন তাঁরা। সোমবার সেই ভিডিও ভাইরাল হয় বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে এবং এরপর শুরু হয় তীব্র সমালোচনা। যদিও পার্টিতে উপস্থিত সেই পুলিশ কর্মীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু ঘটনাকে কেন্দ্র করে যে যোগী প্রশাসনের মুখ পুড়েছে, তা না বললেও চলে।(UttarPradesh)

জানা গিয়েছে, এরশাদ মালিক নামে এক ব্যক্তির বিরুদ্ধে অজস্র অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, গোটা এলাকাও নাকি ভয় কাঁপে তাঁর নামে। তাঁর জন্মদিনের পার্টিতেই সেই পুলিশ কর্মীরা সেখানে যান। একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে সেই পুলিশ কর্মীরা বিয়ারে চুমুক দেওয়ার সঙ্গে নাচানাচি করছেন। আবার কখনো শুয়ে পড়ছেন ফ্লোরেও।(UttarPradesh)

ভিডিওটি চোখে পড়তেই সাসপেন্ড করা হয়েছে ৪ জনকে, যাঁর মধ্যে একজন সাহিবাবাদ বর্ডার আউটপোস্টের ইনচার্জ আশিস যাদব এবং বাকি ৩ জন কনস্টেবল। যদিও বাকিদের নাম কি, তা এখনও পুরোপুরিভাবে জানা যায়নি। ট্রান্স হিন্দনের ডিসিপি নিমিষ প্যাটেলের তরফ থেকে সোমবার রাতে জারি করা হয় সাসপেনশনের নোটিস। এমনকি গাজিয়াবাদ পুলিশ তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু করেছে। তবে নেটিজেনরা ভিডিও দেখে চরম নিন্দা ও সমালোচনা করেছেন। অনেকে দাবি করেছেন যে যোগীরাজ্যে আইনশৃঙ্খলার অবস্থা অত্যন্ত শোচনীয়। আবার অনেকে অন্য মতও দিয়েছেন। তবে দিনের শেষে এই ভিডিও দেখে ক্ষুব্দ হয়েছেন অধিকাংশ মানুষই। বলা ভালো, নিন্দার বন্যা বইছে এই ঘটনা নিয়ে।(UttarPradesh)

Related Articles