দেশ

Fake Tax Refund: ভুয়ো ছাড় ও কাটছাঁট দেখিয়ে করছাড়ের নামে প্রতারণা! ১০৪৫ কোটি টাকার ভুয়ো রিফান্ড কেলেঙ্কারি

আয়কর দফতর জানায়, তৃতীয় পক্ষের তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিশ্লেষণ ব্যবস্থা (AI) ও ময়দানি গোয়েন্দা তথ্য-র মাধ্যমে বহু করদাতা ভুয়ো ছাড় দেখিয়ে বেআইনি কররিফান্ড আদায় করেছেন

Truth of Bengal: ভুয়ো করছাড় ও ভুয়ো ছাড়পত্র দেখিয়ে দেশের বিভিন্ন প্রান্তে বিপুল পরিমাণ রিফান্ড আদায়ের বিরুদ্ধে বড়সড় অভিযান শুরু করল আয়কর দফতর। সারাদেশে ১৫০-র বেশি জায়গায় চালানো হয়েছে হানা। উদ্দেশ্য—এই কর ফাঁকি চক্রগুলিকে ভেঙে ফেলা এবং দোষীদের আইনের আওতায় আনা। অর্থ মন্ত্রক জানিয়েছে, গত ৪ মাসে প্রায় ৪০ হাজার করদাতা নিজেরাই ভুল দাবিগুলি প্রত্যাহার করে নিয়েছেন, যার আর্থিক পরিমাণ ১০৪৫ কোটি টাকা (Fake Tax Refund)।

আরও পড়ুন: Library Assistant: লাইব্রেরি সায়েন্সে ডিগ্রি! কেন্দ্রীয় দফতরে মিলবে চাকরি

আয়কর দফতর জানায়, তৃতীয় পক্ষের তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিশ্লেষণ ব্যবস্থা (AI) ও ময়দানি গোয়েন্দা তথ্য-র মাধ্যমে বহু করদাতা ভুয়ো ছাড় দেখিয়ে বেআইনি কররিফান্ড আদায় করেছেন, এই তথ্য উঠে আসে। এরপরই রাজস্থান, মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি, গুজরাত, পাঞ্জাব, মধ্যপ্রদেশ সহ একাধিক রাজ্যে ১৫০টিরও বেশি জায়গায় হানা দেয় আয়কর আধিকারিকরা। জানা গিয়েছে, বহু করদাতা তাঁদের আয়কর রিটার্নে এমন কিছু ছাড় ও ছাড়পত্রের উল্লেখ করেছেন, যা বাস্তবে অস্তিত্বহীন। তার মধ্যে রয়েছে: ভুয়ো গৃহভাড়া ভাতা (HRA) দাবি, শিক্ষা ঋণের সুদের ভুল তথ্য, স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে ভুয়ো ছাড়, গৃহঋণের ভুয়ো সুদ দাবির উল্লেখ, এমনকি, রাজনৈতিক দলের অনুদান দেখিয়ে মিথ্যা করছাড় দাবি (Fake Tax Refund)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

এই ফাঁকি চক্রে শুধু সাধারণ করদাতারাই নন, জড়িত রয়েছেন সরকারি দফতরের কর্মী, পাবলিক সেক্টরের কর্মী, বহুজাতিক সংস্থার অফিসার, শিক্ষা প্রতিষ্ঠানের কর্মী ও ছোট ব্যবসায়ীরাও। আয়কর দফতরের মতে, এঁদের অনেকেই আইটিআর ফাইলিং এজেন্টদের প্ররোচনায় ভুয়ো তথ্য দিয়ে সর্বোচ্চ রিফান্ড পাওয়ার চেষ্টা করেছেন। গত একবছরে এসএমএস, ইমেল, সচেতনতামূলক কর্মসূচি ও ক্যাম্পাস আউটরিচ প্রোগ্রামের মাধ্যমে বারবার করদাতাদের সতর্ক করেছে আয়কর দফতর। সেই প্রচেষ্টার ফলেই গত ৪ মাসে প্রায় ৪০,০০০ করদাতা স্বেচ্ছায় সংশোধিত রিটার্ন দাখিল করে ভুল দাবিগুলি প্রত্যাহার করেছেন। তবে, অর্থমন্ত্রকের বক্তব্য, অনেক করদাতা এখনও নিরব রয়েছেন, সম্ভবত তারা এই প্রতারণা চক্রের মূলচক্রীদের প্ররোচনায় রয়েছেন (Fake Tax Refund)।

Related Articles